তিনি কুষ্টিয়া হাটশ হরিপুর ইউনিয়নের বাসিন্দা তাহাজ্জত আলী ওরফে খোকা মিয়ার ছেলে মামুন নদীয়া ডাক নাম “মুক্তার”। তাঁর স্বল্পকালীন জীবনটি পরিপূর্ণভাবে সার্থক হয়ে উঠেছিল । কেননা, জীবদ্দশায় তাঁর পরমের বোধ হয়েছিল। বাংলার মরমি দর্শন, যাকে আমরা বলি ‘ভাব’ – সেটি মামুন নদীয়া অত্যন্ত স্বচ্ছ ভাবে উপলব্দি করেছিলেন। তাঁর অবিস্মরণীয় "আমার মন না চায় এ ঘর বাঁধি লো কিশোরী" গানটিই তাঁর প্রমাণ।
বাউল সম্রাট লালনের তীর্থ ভুমি কুষ্টিয়ার হাটশ হরিপুরে দরবেশ রেজন শাঁহ’য়ের মাজারে গুরু রেজন শাঁহ’র অন্যতম অনুসারী কন্ঠ শিল্পী মামুন নদীয়া। তিনি শুধু গান এবং সুরের মধ্যেই ছিলেন না। তিনি নতুন নতুন শব্দও সৃষ্টি করেছেন। যা তাঁর গানের মধ্যে পাওয়া যায়। তাঁর সবচেয়ে জনপ্রিয় গান হচ্ছে, “মেরিনা তুই আমাই কাঁদালি”। এই গানটি মামুন নদীয়ার নিজের এবং তাঁর শ্রোতাদের একটি অন্যতম গান।
তিনি গান করতেন আত্নউপলব্ধি হতে। “আমি এক পতিতার প্রেমিক” এই গান সেটার একটা উদাহরণ। এমন অনেক গান যখন তিনি আমাদের মাঝে প্রকাশ করতে শুরু করেছিলেন। ঠিক সেই সময় ক্যান্সার তাঁকে আটকে ধরে। মাত্র ৪৩ বছর বয়সে তাঁকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। সেই সাথে আমরা হারিয়ে ফেললাম নতুন নতুন শব্দ এবং সুরকে।
বাংলা
English