“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভান্ডারী

মাইজভান্ডারী

মাইজভান্ডারী গান মাইজভান্ডারী ধারার অনুসারীদের গাওয়া মরমী গান। এ ধারার প্রবর্তক সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী। একশ বছরের ও আগে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় এ ধারার উদ্ভব হয়। আজ পর্য্যন্ত শতাধিক ভক্ত কবি হাজারের ও বেশি গান রচনা করেছেন। রমেশ শীল, আবদুল হাদি, বজলুল করিম, আবদুল গফুর হালী, মনমোহন দত্ত, মাহাবুব উল আলম প্রমুখ মাইজভান্ডারী গান রচনা করে সুনাম অর্জন করেন।

মাইজভান্ডারী মরমী গানের উদ্ভব ঘটে উনিশ শতকের শেষের দিকে। ছৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী এই অঞ্চলে মাইজভান্ডারী তরিকার প্রতিষ্ঠা করলে এই তরিকার অন্যতম অপরিহার্য অংশ হিসেবে মাইজভান্ডারী গানের উদ্ভব ঘটে।

  • রাজী কি বে-রাজী খোদা

    • Sub Title: দাসের ধর্ম , সেবা কর্ম , নামটি শুধু জপনা

    রাজী কি বে-রাজী খোদা , তাইতো আমি জানি না
    দাসের ধর্ম , সেবা কর্ম , নামটি শুধু জপনা ॥

  • আত্মা না চিনিলে আত্মার উদ্ধার কই

    • Sub Title: শিষ্যরূপে মন্ত্র নিলাম , গুরু রূপে দেখলাম কই

    আত্মা না চিনিলে আত্মার উদ্ধার কই
    শিষ্যরূপে মন্ত্র নিলাম , গুরু রূপে দেখলাম কই

  • চিনলাম চিনলাম আমির ধন

    • Sub Title: নানা রঙ্গের খেলা , জোড়ালি – রে

    চিনলাম চিনলাম তোরে রঙ্গিলা তুই
    নানা রঙ্গের খেলা , জোড়ালি – রে

  • চার রঙ্গের মসল্লা দিয়া

    • Sub Title: দিবানিশি ভাব বসি, ডাক তারে সারাক্ষণ

    চার রঙ্গের মসল্লা দিয়া যেই করেছে তোর গঠন
    দিবানিশি ভাব বসি, ডাক তারে সারাক্ষণ ॥

  • ওরে আমার মরণ কালে

    • Sub Title: প্রাণ দিব না তুমি বিনে, ওরে আমার মরণ কালে

    ওরে আমার মরণ কালে স্মরণ করি,
    প্রাণ দিব না তুমি বিনে, ওরে আমার মরণ কালে ॥

  • চার মকামে চারটি পরাণ

    • Sub Title: নাচে গায় কথা কয়, কেমন জিনিস দিই

    চার মকামে চারটি পরাণ, আর এক পরাণ কি
    নাচে গায় কথা কয়, কেমন জিনিস দিই

  • এমন ও মজার নাস্তা কোন বাজারে পাই

    • Sub Title: নিত্য নতুন নাস্তা আশেক কোন বাজারে পাই

    এমন ও মজার নাস্তা কোন বাজারে পাই
    নিত্য নতুন নাস্তা আশেক কোন বাজারে পাই

  • আমার আমির ধন আশেকের পেয়ারা

    • Sub Title: পেয়ারা হামারা মুঝে দোস্ত হামারা রে

    আমার আমির ধন আশেকের পেয়ারা হামারা রে
    পেয়ারা হামারা মুঝে দোস্ত হামারা রে ॥

  • বাবাজান আমায় কর পার

    • Sub Title: আমি গুণাগার, সাধন জানি না তোমার (২)

    বাবাজান আমায় কর পার
    আমি গুণাগার, সাধন জানি না তোমার (২)
    তুমি বিনে মুই পাপীর গো

  • শুন গুরু চিত্ত সই লিরিক্স- Amiry official

    • Sub Title: জাগি উঠি কথা , চেতন হইয়া কথা কইলি না

    শুন গুরু চিত্ত সই
    জাগি উঠি কথা , চেতন হইয়া কথা কইলি না ॥
    তোমায় কি নাম ধরি ডাকলে মাত গো

  • মরি হায়রে হায় - লিরিক্স - Amiry official

    • Sub Title: ফাজকুরুনী আজকুরুকুম কোরআনে দলিল পাই

    মরি হায়রে হায়, আমি কাঁদি, তোমারে কাঁদাই
    ফাজকুরুনী আজকুরুকুম কোরআনে দলিল পাই ॥

  • মন তুই বুঝবি মরণ কালে

    • Sub Title: যেই সুতা কাটিলি ভবে সব গেল তোর তালেমালে

    মন তুই বুঝবি মরণ কালে
    যেই সুতা কাটিলি ভবে সব গেল তোর তালেমালে ॥

  • কালাচাঁন আনন্দপুরে

    • Sub Title: আমি যার লাগি হইলাম যুগি ঢোলক বেলা লইয়া করে

    কালাচাঁন আনন্দপুরে তারে দেখলে প্রাণ তিলে হরে,
    আমি যার লাগি হইলাম যুগি ঢোলক বেলা লইয়া করে।।

  • তুই কেনে মজালি আমার মন

    • Sub Title: তুমি রইলা মধুপুরে-গো, আমি রইলাম বৃন্দাবন

    অ-আমির ধন, তুই কেনে মজালি আমার মন
    তুমি রইলা মধুপুরে-গো, আমি রইলাম বৃন্দাবন ॥
    সারা নিশি জেগে জেগে, জ্বলি উঠে আমার সোনার তন ॥

  • শব্দ ধরি তালাশ কর

    • Sub Title: চাইয়া লরে তোরা মন ভরি

    চাইয়া লরে তোরা দিল ভরি
    চাইয়া লরে তোরা মন ভরি
    শব্দ ধরি তালাশ কর কালাসোনার কোন বাড়ি ॥

  • গাওছে ভাণ্ডারীর খেলা দেখবি যদি আয়

    • Sub Title: জাহেরে বাতেনে খেলা খেলে মাওলানায়

    আমার গাওছে ভাণ্ডারীর খেলা দেখবি যদি আয়
    জাহেরে বাতেনে খেলা খেলে মাওলানায় ॥

  • হৃদয়ের ক্যামেরা দিয়া

    • Sub Title: তুলছি ফটো প্রাণ বন্ধুরে, রাখছি তারে হৃদ মাজারে

    হৃদয়ের ক্যামেরা দিয়া
    তুলছি ফটো প্রাণ বন্ধুরে, রাখছি তারে হৃদ মাজারে ॥

  • বাবা তোর ধরি দু'চরণ

    • Sub Title: গুণা করিয়াছি কর ক্ষমা বিতরণ

    বাবা তোর ধরি দু’চরণ, বাবা তোর ধরি দু’চরণ,
    গুণা করিয়াছি কর ক্ষমা বিতরণ।

  • মোস্তফা আগেয়ে ইনকিলাব আগেইয়্যা

    • Sub Title: ক্বল কারো কো বিতর জে খেতাব আগাইয়্যা (ঐ)

    মোস্তফা আগেয়ে ইনকিলাব আগেইয়্যা
    ক্বল কারো কো বিতর জে খেতাব আগাইয়্যা (ঐ)

  • জশনে আমাদে রাসূল

    • Sub Title: বিবি আমেনা কে পুল আল্লাহি আল্লাহ

    জশনে আমাদে রাসূল আল্লাহি আল্লাহ
    বিবি আমেনা কে পুল আল্লাহি আল্লাহ

  • ভাণ্ডারের ভাণ্ডারী বাবা

    • Sub Title: তোমার রহমতের ভাণ্ডার হতে আমায় কর দান

    ভাণ্ডারের ভাণ্ডারী বাবা গোলামুর রহমান
    তোমার রহমতের ভাণ্ডার হতে আমায় কর দান

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন