নিরলে বসিয়া কাঁদি
না পাইয়া সন্ধান রে
নিষ্ঠুর পাষাণ
তোর জন্য কানতে কানতে
গেল দুই নয়ান।।পাষাণ রে-
দেশে হইলাম কলঙ্কিনী
লোকে করে কানাকানি
মুই অভাগী সদায় শুনি
দিয়া দুইটি কান
বনপোড়া হরিণের মতো
আর আমায় কাঁদাবে কত
কার প্রেমেতে হইয়া মত্ত
থাকো অন্যস্থান।।পাষাণ রে-
চাতক এক পাখি জঙ্গলে
বসিয়া বৃক্ষের ডালে
মেঘ না পাইয়া
আকাশ পানে করে থাকে ধ্যান
বন্ধু আমায় সেই দশা
করিয়া তোমারই আশা
পন্থপানে চাইয়া থাকি
চাতকের সমান।।পাষাণ রে-
করুণা তোর জগৎ জোড়া
দয়ারই ভাণ্ডার ভরা
আমারে করিলে সারা
এই কি তোর বিধান
করুণার এক বিন্দু দিয়া
দুঃখিনীরে যাও দেখিয়া
দুর্বিন শারই ফুলের মধু
একবার করো পান।।
নিরলে বসিয়া কাঁদি
- Sub Title: না পাইয়া সন্ধান রে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 190
বাউল গান এর নতুন প্রবন্ধ
নিত্য নব দেখা দিয়ে মজাইলে মন
- Sub Title: নানা নাড়ে পালাইয়ে বাড়াইলে যাতন
সাবধানে পাগল মন খেলরে পাষান
- Sub Title: মওলাজির পাষান খেলা – হালকার ময়দান
আগলী বাঁহরে গগণা বজাওঁ
- Sub Title: মাতে লাহরী-লাহরীকৈ
আছে নিরাকারে খোদা
- Sub Title: আছে নিরাকারে
পূজা করো যজ্ঞ করো
- Sub Title: মালা জপো টিকি ধরো
গুণের ননদ লো- গুণের ননদ লো
- Sub Title: তোর ভাই রইল বৈদেশে
তুই আমায় পাগল করলি রে
- Sub Title: তুই আমায় পাগল করলি রে
পিরিতি বিষম জ্বালা সয় না আমার গায়
- Sub Title: কুল নিল গো শ্যামের বাঁশি প্ৰাণ নিল কালায়
মান কুলমান সব ছাড়িলাম
- Sub Title: ওই যমুনায় যাইয়া
সজনী গো নুতন প্রেম বাড়াইয়া নিল প্ৰাণি
- Sub Title: মুগা দিয়া সুত বলিয়া তেলচুরাদি টোপ গাথিয়া গো
হরি বলে ডাক মন রসনা
- Sub Title: ঐ নাম করলে স্মরণ হয় নিবারণ এ ভব যন্ত্রণা চি
কই গো রাধার মনচোর
- Sub Title: প্রেম করিয়া গেল ছাড়িয়া
বাংলা
English