মান কুলমান সব ছাড়িলাম
ওই যমুনায় যাইয়া
প্রাণসখি গো
কদম ডালে বসে ডাকে
নিষ্ঠুর কালিয়া।।প্রাণসখি গো
নাম ধরিয়া ডাকে কালায়
বাঁশিটি বাজাইয়া
ডাক শুনিয়া জলে আইলাম
কলসি কাখে নিয়া।।প্রাণসখি গো
জলের ছায়ায় রূপ দেখিয়া
প্রাণ উঠে চমকিয়া
হঠাৎ এসে চিকনকালা
বস্ত্র নিলো কাড়িয়া।।প্রাণসখি গো
নয়ন জলে বুক ভেসে যায়
কান্দিয়া কান্দিয়া
কাঙ্খের কলসি জলের স্রোতে
এমনি যায় ভাসিয়া।।প্রাণসখি গো
মনপ্রাণ কাড়িয়া নিলো
নয়নবাণ মারিয়া
দুর্বিন শাহরই সোনার যৌবন
নিলো ফাঁকি দিয়া।।
মান কুলমান সব ছাড়িলাম
- Sub Title: ওই যমুনায় যাইয়া
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 153
বাউল গান এর নতুন প্রবন্ধ
আজ নিশি অপরূপ
- Sub Title: দেখলাম প্রিয়ার, জামালে ইউসুফ
চিত্ত যায় জ্বলিয়া গো
- Sub Title: গেল রোধে কি স্বপন দেখাইয়া
কি করিতাম তোরে রে পুষ্প
- Sub Title: রজনী প্ৰভাত হইল ভাসাইতাম সাগরে ধু
এসেছি শ্রীচরণ তলে মোর
- Sub Title: এসেছি শ্রীচরণতলে
শুন শুন শুনলো প্রাণ কেন তুমি হও কাতর
- Sub Title: শুন, শুন, শুনলো প্রাণ ! কেন তুমি হও কাতর ?
খেলে ঐ রসিক নাগরী
- Sub Title: আর্শয়ে কুরছিয়ে যার বাজে বাঁশরী
হাসন রাজা বাউলা, মনে সদায় রাখিও আল্লা
- Sub Title: আর কিছু মনে আসলে পড়িও নওজবিল্লা
সহিতে পারি না বিরহের যাতনা
- Sub Title: আইল না শ্যাম গুণমণি
কেবা হরি নিলরে
- Sub Title: প্রেমের রসিক কানাই, মাইজভাণ্ডারী গাউসধন
হাসন রাজা হইয়াছে বাউলা
- Sub Title: মাবুদ আল্লার লাগি হাসন রাজা যে আউলা
বাংলা
English