অকূলও দরিয়ারে মাঝি
বাইয়া যাও বাইয়া যাও রে
মুর্শিদ নাম ভরসা করি
বাদামও উড়াও রে মাঝি।।লিলুয়া বাতাসে মাঝি
উঠল গাঙের ঢেউ
সন্ধ্যা বেলা তুই একেলা
সঙ্গে নাই আর কেউ
দয়াল মুর্শিদ সঙ্গের সাথী
আর কার পানে চাও রে।।হাইলের বৈঠা সাবধান করে
ধরিও ঘুরাইয়া
ধীরে ধীরে বাইও রে তরি
কিনারা ভিড়াইয়া
মুর্শিদপুরের ঘাটে যাইয়া
নাওখানি ভিড়াও রে।।সাবধানে না বাইলে নৌকার
বাইনে উঠবে জল
দাঁড় বৈঠায় কাজ দিবে না
নৌকা হবে তল
দুর্বিন শাহ কয় ঢেউ কাটিয়া
খুব সাবধানে বাও রে।।
অকূলও দরিয়ারে মাঝি
- Sub Title: বাইয়া যাও বাইয়া যাও রে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 22
বাউল গান এর নতুন প্রবন্ধ
সখি তোরা প্রেম করিও না পিরিত ভালো না
- Sub Title: পিরিত করছে যে জন জানে সে জন পিরিতের কী বেদনা
কে যাও রে সোনার মদিনায়
- Sub Title: কই বিনয় করিয়া কাঙাল জানিয়া
প্রেমরোগে পাইল
- Sub Title: আমার দরদি নাই এ সংসারে
এ কোমল পরানে সই গো
- Sub Title: জ্বালা পোড়া সয় না
আমি প্ৰাণ বন্ধুরে পাইলাম না গো
- Sub Title: দুক্ষিনীর জনম নি যাবে কান্দিয়া কান্দিয়া
দোপাটি লো, লো করবী
- Sub Title: রঙের পাগল রূপ-পিয়াসী সেই ভালো আমার কাছে
অসার ভেবে সার দিন গেল আমার
- Sub Title: সার বস্তুধন হলাম রে হারা
শ্যামারূপ হেরিলাম গো কদম্বের তলে
- Sub Title: তুষের অনলের মত অঙ্গ মোর জ্বলে
আমাদের সখীরে কে নিয়ে যাবে রে
- Sub Title: তারে কেড়ে নেব ছেড়ে দেব না- না- না
ও মঞ্জরী, ও মঞ্জরী, আমের মঞ্জরী
- Sub Title: আজ হৃদয় তোমার উদাস হয়ে পড়ছে কি ঝরি
হায় কি আজব কল বটে
- Sub Title: কি ইসারায় টিপে দেয়
রে ভমর, কইয়ো গিয়া
- Sub Title: শ্ৰীকৃষ্ণ-বিচ্ছেদে আমার অঙ্গ যায় জ্বলিয়া
বাংলা
English 
Comments