“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

অচিন দেশের মাঝি ভাই
অচিন দেশের মাঝি ভাই
  • Sub Title: বন্ধের দেখা পাইলে কইও রে আমার খবরখানি

ও আমার ভাটিয়ালি গাঙের পানি
বন্ধের দেখা পাইলে কইও রে আমার খবরখানি।।

স্রোতবেগে যাও সকাল-সন্ধ্যা কিংবা দুপুরবেলা
এপার ভাঙো ওপার গড়ো এই তো তোমার খেলা
দুকুল ভাঙা আশা লইয়া রে আমি কান্দি দিন-রজনী।।

বায়ুবেগে দোলো তরঙ্গে উঠাও যে লহর
নৌকা ডুবাও প্রাণে মারো কতই সদাগর
তোমার সঙ্গে যাইতে নারি রে আমার নাই কাণ্ডারি তরণি।।

উজান বাঁকে চাইতে চাইতে গেল দুই নয়ন
দুর্বিন শাহ কয় আইল না রে বন্ধু কালার চান
আইজ আসবে কাইল আসবে বলে রে আমার গেল দিনযামিনী।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আসিয়া গৌরাঙ্গের হাটে
আসিয়া গৌরাঙ্গের হাটে

আসিয়া গৌরাঙ্গের হাটে

  • Sub Title: গৌরচান্দের দেখা পাব নি গো সই
 জান গে সেই রাগের করণ
জান গে সেই রাগের করণ

জান গে সেই রাগের করণ

  • Sub Title: যাতে কৃষ্ণবরণ হলো গৌরবরণ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন