“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পূজা করো যজ্ঞ করো
  • Sub Title: মালা জপো টিকি ধরো

পূজা করো যজ্ঞ করো
মালা জপো টিকি ধরো

একদিন ঘরের খবর লইছোনি
ভাগবত পড়ে ভগবানকে পাইছোনি

অজ্ঞ হইয়া যজ্ঞ করো না জানিয়া বাপের নাম
না জানিয়া পূজিতেছো মাটির গড়া কৃষ্ণ-রাম

তুলসীর মালা জপিতেছো
ভাবিয়া কী দেখিয়াছো

টিকি ধরে কী পাইয়াছো
হিসাবে মিলাইছোনি

ভাগবত পড়ে ভগবানকে পাইছোনি
পাষাণ পূজায় আসান হয় না জীবনের দুঃখ-ব্যথা

দেখ হাদিসে করিয়া হদিস যজুর্বেদেও সেই কথা
একটি বছর হইলে পূর্তি

মাটি নিয়া করো ফূর্তি
তোমার ঘরে আছে জ্যান্ত মূর্তি

তাহার পূজা করছোনি
ভাগবত পড়ে ভগবানকে পাইছোনি

তোমার ময়লা মনে বয়লা হাতে গলায় পরো রুদ্রাক্ষ
ভক্ত তুমি বড়ই শক্ত গেরুয়ায় দিচ্ছে সাক্ষ্য

আইছো হাট-বাজারের রঙ লাগাইয়া
পরার কাপড় ছাপাইয়া

একদিন কৃষ্ণ নামের রঙ মাখাইয়া
মনটারে রাঙাইছোনি

ভাগবত পড়ে ভগবানকে পাইছোনি
\’ব্যাপিত্তঞ্চ নিরাকৃতম্‌ যত্তীর্থ যাত্রা দিনা\’

বেদব্যাস বলছেন তাহা বলো কথা সত্য কিনা
কাশীতে নাই শিব আর কালী

কী দেখতে যাও খালি খালি
আছে মনের ঘরে বনমালী

খুঁইজা তারে দেখছোনি
ভাগবত পড়ে ভগবানকে পাইছোনি

নকুল বলে শোনো আমার হিন্দু ভাই ভগ্নিগণ
এই দেহের মধ্যেই গয়া-কাশী-শ্রীক্ষেত্র আর বৃন্দাবন

যাও পাসপোর্ট আর ভিসা করে
হরকে দেখতে হরিদ্বারে

একদিন যেতে হবে পরপারে
তাহার ভিসা আনছোনি

ভাগবত পড়ে ভগবানকে পাইছোনি

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

ঐ নাম লও জীব

  • Sub Title: রাধাগোবিন্দ নাম জয় রাধা শ্ৰী রাধার নাম লইও রে চি
হাসন রাজা

এ গো সোনালি নাতিন, কই গেল তর বাঁকা খোঁপা

  • Sub Title: কই গেল তর বাঁকা খোঁপাকই গেল তর ফুলের ঝোপা
শাহ আব্দুল করিম

আরে ও কৃষক মজুর ভাই

  • Sub Title: একবাক্যে সকলে বল দেশের শান্তি চাই
রাধারমণ দত্ত

শুন মাইয়ার পরিচয়

  • Sub Title: অনন্ত মাইয়া দেখ চাইয়া এক মাইয়া সৃষ্টি প্ৰলয় চি
মাইজভাণ্ডারী গান

রেখেছ চরণতলে দাবাইয়া

  • Sub Title: খড়গ যে ধরেছ গলে চালাইয়া কেন দাওনারে
রাধারমণ দত্ত

আইল নতুন রসেরি সারাৎসার রে

  • Sub Title: ঠাকুর তিননাথ অবতার
দুর্বিন শাহ

পিরিতের বিষম জ্বালা

  • Sub Title: করছে না যেজন সেই ভালা
কবিয়াল রমেশ শীল

গাউছ ভাণ্ডারী আমার নূরের পুতুলা

  • Sub Title: যেই নূরেতে দিন দুনিয়া করে উজলা
মাইজভাণ্ডারী গান

প্রেমিকে নামাজ পড়েনা

  • Sub Title: ওয়াইলের মুছল্লীগণে করে ঘোষণা
হাসন রাজা

হাসন রাজায় কান্দে, হাসন রাজায় কান্দে রে

  • Sub Title: এই তন ছাড়িয়া গেলে কই নিব ঠাকুরচান্দে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন