আছে নিরাকারে খোদা
আছে নিরাকারে
আদমের কলবে রইয়া
দেখা দেয় না আদমেরে।।নিরাকার বেশ ধরিয়া
সব জায়গায় মিশ্রিত হইয়া
আপনে রইলেন ছাপিয়া
কেমন লুকি মেরে
কিন্তু একটু ইশারা দেয়
কোরানের ভিতরে
আদমের ক্বলবে পরওয়ার
লা-সুরতে খেলা করে।।মোমিনের কলব পুরি
আছে তার খেলার কাছারি
করিতেছে ঘোরাফিরা
আদম শহরে
সুষুম্না হইতে বুঝি
আছে আরও ধারে
বুঝবে যদি খোদার খেলা
ধরো যাইয়া মুর্শিদে রে।।মক্কা আর শহর মদিনা
বাছুল মোকাদ্দস ঠিকানা
চাইয়া দেখো মন রে
কালা আছে দেহপুরে
মিছামিছি দৌড়াদৌড়ি
যাইয়া অতি দূরে
আপন ঘরে বসে আগে
চিনে নাও না আপনারে।।সাকার খোদা মক্কায় নাই
তালাশ করে দেখো রে ভাই
আদমের কুলবে পাই
কোরানের বিচারে
আদম আল্লার ভেদের কায়া
বলছে বারে বারে
ছায়ারূপী কায়া হইয়া
দুর্বিন শাহ কয় খেলা করে।।
আছে নিরাকারে খোদা
- Sub Title: আছে নিরাকারে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 33
বাউল গান এর নতুন প্রবন্ধ
যায় যায় সুদিন দিনে দিনে
- Sub Title: পদাশ্রয় (ধু)
মনচুরা বন্ধুরে আজ কুনু মতে পাইনা দেখা
- Sub Title: প্ৰাণ ললিতে ধৈরজ না মানে চিত্তে প্ৰাণনাথের বিরহেতে
মন হতে প্রেম যেতেছে শুকায়ে
- Sub Title: শিথিল কপোল মলিন নয়ন তুষারধবল কেশ
আসিলে কে গো অতিথি উড়ায়ে নিশান সোনালি
- Sub Title: ও চরণ ছুঁই কেমনে দুই হাতে মোর মাখা যে কালি
কোকিল সাধিলি কি বাদ
- Sub Title: নিশি অবসান হল
এবার তো যৌবনের কাছে মেনেছ হার মেনেছ
- Sub Title: ‘মেনেছি’
আজি যে রজনী যায়
- Sub Title: নয়নের জল ঝরিছে বিফল নয়নে
গগনের থলে রবি চন্দ্র দীপক জ্বলে
- Sub Title: তারকামণ্ডল চমকে মোতি রে
এসো গো নূতন জীবন
- Sub Title: এসো গো কঠোর নিঠুর নীরব এসো গো ভীষণ শোভন
না জেনে ঘরের খবর তাকাই আসমানে
- Sub Title: চাঁদ রয়েছে চাঁদে ঘেরা ঈশান কোনে
আপনহারা মাতোয়ারা আছি তোমার আশা ধরে
- Sub Title: ওগো সাকী দেবে না কি পেয়ালা মোর ভ’রে ভ’রে
পূৰ্ণিমা ফাল্গুনো মাসে জন্মিলা গৌরাঙ্গ
- Sub Title: জন্মিলা গৌরাঙ্গ আমার জন্মিলা গৌরাঙ্গ
বাংলা
English 
Comments