নির্জন যমুনার কূলে
বসিয়া কদম্বতলে
বাজায় বাঁশি বন্ধু শ্যামরায়।।বাঁশিতে কি মধুভরা
আমারে করিল সারা
আমি নারী গৃহে থাকা দায়।
কালার বাঁশি হলো বাম
বলে শুধু রাধা নাম
কুলবধু কুলমান মজায়।
বাঁশির সুরে অঙ্গ জ্বলে
ঘরের জল বাইরে ফেলে
মনে লয় যাব যমুনায়।।শোন গো ললিতা সখি
বন্ধু ছাড়া কেমনে থাকি
প্রাণপাখি উড়ে যেতে চায়।
আমি নারী কুলবালা
কালার বাঁশি দিল জ্বালা
অঙ্গ কালা বন্ধুরও চিন্তায়।
কেউ যদি দরদি থাকো
বন্ধু এনে প্রাণটি রাখো
মনপ্রাণ সঁপিব রাঙা পায়।।ভুবনমোহন সুরে
ভাটিয়াল নদী উজান ধরে
জ্বলে অনল আমার অন্তরায়।
মনে লয় সন্নাসী হইয়া
দেখিব তাল্লাশিয়া
কোন বনে বাঁশরি বাজায়।
নইলে কলসি বেন্দে গলে
ঝাঁপ দিব যমুনার জলে
প্রাণ ত্যাজিব বলে দুর্বিন শায়।।
নির্জন যমুনার কূলে
- Sub Title: বসিয়া কদম্বতলে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 18
বাউল গান এর নতুন প্রবন্ধ
মদিনা! মদিনা! মদিনা
- Sub Title: তোমায় ছাড়া আর কারেও ভালোবাসি না
পয়লা ফাল্গুনে আইলো
- Sub Title: যাও যদি আও দলে দলে উঠেছে বেলা
কোন বন হতে করেছ চুরি
- Sub Title: যেন আননে বেঁধেছ বাসা কানন-পাখি (ভীরু)
আকাশ আমায় ভরল আলোয়
- Sub Title: সুরের আবীর হানব হাওয়ায় নাচের আবীর হাওয়ায় হানে
রাধা বইলে আর ডাকিও না
- Sub Title: ওরে কে তোরে শিখাইল বাঁশি
সুবল বলনা রে আমি কি করি এখন
- Sub Title: হরিয়া নিল মন ধু
জাত গেল জাত গেল বলে এ কি আজব কারখানা
- Sub Title: সত্য কাজে কেউ নয় রাজি সব দেখি তা না না না
বুঝি এল, বুঝি এল ওরে প্রাণ
- Sub Title: এবার ধর্ এবার ধর্ দেখি তোর গান
আজ কি তাহার বারতা পেল রে কিশলয়
- Sub Title: ওরা কার কথা কয় রে বনময়
জলে স্থলে ফুল-বাগিচা ভাই
- Sub Title: এমনি আর দেখি নাই
আপন ছুরাতে আদম গঠলেন দয়াময়
- Sub Title: তা নইলে কি ফেরেস্তারে সেজদা দিতে কয়
আজু সখি মুহু মুহু
- Sub Title: গাহে পিক কুহু কুহু
বাংলা
English 
Comments