অচেনা এক জংলা পাখি
থাকে মাটির পিঞ্জিরায়
ধরা দেয় না, ঘরে-বাইরে
আসা-যাওয়া সর্বদায়।।কর্মফলে ভূমণ্ডলে
পাখিটা চলে আইল
কাঁচা মাটির শূন্য ঘরে
আসিয়া বাসা দিলো
প্রেমের ফাদে বন্ধ রইল
দিন ফুরালে চলে যায়।।হাড়ের থুনি চামড়ার ছানি
রগের টানা কী সুন্দর
চোদ্দো পোয়া পাহাড়ের দিকে
বান্ধিয়াছে দেহঘর
পাখি থাকে ঘরের ভিতর
রংমহল বালাখানায়।।দুগ্ধ কলা মিঠাই ছানা
খাওয়াই কত যতনে
ডাক শুনে না ধরা দেয় না
কথা কয় না মোর সনে
দেশের কথা হলে মনে
ছাড়িয়া যাবে আমায়।।পাখির একটা কঠিন রীতি
স্বভাব তারই অধরা
সাধের পিঞ্জর খালি করে
হঠাৎ দিবে উড়া
দুর্বিন শাহর মাটির পিঞ্জিরা
পড়িয়া রবে ধরায়।।
অচেনা এক জংলা পাখি
- Sub Title: থাকে মাটির পিঞ্জিরায়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 25
বাউল গান এর নতুন প্রবন্ধ
সব দিবি কে, সব দিবি পায়
- Sub Title: ডাক পড়েছে ওই শোনা যায় ‘আ য় আ য় আয়’
শোনো শোনো আমাদের ব্যথা দেবদেব
- Sub Title: আমাদের ঝরিছে নয়ন আমাদের ফাটিছে হৃদয়
কি অপরূপ লীলা দেখবি যদি আয়
- Sub Title: শ্যাম অঙ্গে রাইর অঙ্গ দিয়া রাই ধনী ঝুলায়
তোমার গানের চেয়ে তোমায় ভালো লাগে আরও
- Sub Title: (মোর) ব্যথায় আস প্রিয় হয়ে কথায় যখন হারো
দাঁড়া কানাই একবার দেখি
- Sub Title: কে তোরে করিল বেহাল
দেখ না রে ভাব না রে ভাবের কীর্তি
- Sub Title: জলের ভিতরে রে জুলছে বাতি।।(1)
আমার কোন কূলে আজ ভিড়ল তরী
- Sub Title: এ কোন্ সোনার গাঁয়
বাঁশির ডাক শুনিলাম কর্ণে
- Sub Title: বাঁশি কোন বনে বাজায়
তোমরা আর আমায় কালার কথা বলো না
- Sub Title: ঠেকে শিখলাম গো, কালো রূপ আর হেরবো না
ভালোবাসিলে যদি সে ভালো না বাসে
- Sub Title: মধু অধরের মধুর হাসি প্রাণে কেন বরষিল
চেতন ভুবনে সাধ্য কে জানে
- Sub Title: তলে আসে তলে বসে
মুর্শিদ জানায় যারে
- Sub Title: মর্ম সেই জানতে পায়
বাংলা
English 
Comments