“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

অচল সিকি হইলাম রে ভাই
অচল সিকি হইলাম রে ভাই
  • Sub Title: চৈতন্যের বাজারে

অচল সিকি হইলাম রে ভাই
চৈতন্যের বাজারে
ঘিন্নাইয়া কেউ হাতে লয় না
বাজারে দোকানদারে।।

আমি যদি সোনা রে হইতাম
বাইন্নার দোকানে যাইতাম রে
কানপাশা বানাইয়া আমায়
বিলাইত ঘরে ঘরে।।

যদি আমি লোহা রে হইতাম
কামারের দোকানে যাইতাম রে
দা, কাচি বানাইয়া আমায়
বিলাইত ঘরে ঘরে।।

হিন্দুস্তান আর পাকিস্তান হইল
বাংলাদেশ স্বাধীন না পাইল রে
ওই বাংলা স্বাধীন হবে
দুর্বিন শাহ সদায় অন্তরে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমিই শুধু রইনু বাকি
আমিই শুধু রইনু বাকি

আমিই শুধু রইনু বাকি

  • Sub Title: যা ছিল তা গেল চলে রইল যা তা কেবল ফাঁকি
এই তো ভরা হল ফুলে ফুলে ফুলের ডালা
এই তো ভরা হল ফুলে ফুলে ফুলের ডালা

এই তো ভরা হল ফুলে ফুলে ফুলের ডালা

  • Sub Title: ভরা হল-কে নিবি কে নিবি গো গাঁথিবি বরণমালা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন