“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: পাষাণবান্দা হিয়া

নিষ্ঠুর বন্ধুয়া রে
পাষাণবান্দা হিয়া
কোন পরানে অবলারে
গিয়াছ ভুলিয়া রে।।

প্রতিজ্ঞা করিয়াছিলে
মাথায় হস্ত দিয়া
এ জীবনে তুই আমারে
যাবে না ছাড়িয়া
কোন রমণীর সঙ্গ পাইয়া
রইয়াছ ভুলিয়া
একদিন কি পড়ে না মনে
যাইতে দেখিয়া রে।।

আমি বা কোন দোষের দোষী
আমি তো জানি না
আমার মনে যে বাসনা
সকলই তোর জানা
তোমায় ছাড়া এ অভাগী
দাঁড়াব কার ধারে
আমার মনে যেই বাসনা
জানাব আর কারে রে।।

যত দূরে যাও রে বন্ধু
তত দূরে দেখি
নয়নের জল কালি করে
তোমার নামটি লেখি
হৃদয় ছিড়ি পত্র লেখি
পাঠাব কার হাতে
দুর্বিন শাহর আপন বলতে
কেউ নাই আর জগতে রে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

রাধা বইলে আর ডাকিও না

  • Sub Title: ওরে কে তোরে শিখাইল বাঁশি
হাসন রাজা

আপন চিনিয়া লও মন, আপন চিনিয়া লও

  • Sub Title: আপন চিনিয়া লইলে চিনবায় নিরঞ্জন
আমি যে ভাই যাদুওয়ালা দেখাই যাদু

আমি যে ভাই যাদুওয়ালা দেখাই যাদু

  • Sub Title: বাড়ি আমার চাঁদের দেশে হা-হা
মাইজভাণ্ডারী গান

স্বর্গ ত্যাজে বন্ধু তব

  • Sub Title: ধরণী গগনে তত্ত্বে ফিরেছি
দুর্বিন শাহ

শোন বলি নিষ্ঠুর কালা

  • Sub Title: তুই আমারে দিলে জ্বালা
হাসন রাজা

ও বন্ধু অন্তরিয়া রে, আমি তোরে ডাকিরে

  • Sub Title: দেখা দিয়া প্রাণ বাঁচাও রে
মা আমার অন্নপূর্ণা
মা আমার অন্নপূর্ণা

মা আমার অন্নপূর্ণা

  • Sub Title: বাবা আমার পাগল খ্যাপা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন