কই গো রাধার মনচোর
প্রেম করিয়া গেল ছাড়িয়া
কেন বা হলো নিষ্ঠুর।।প্রেম করলাম মনেরই বিলাসে
উঠল সে জ্বর বৈশাখ মাসে
ম্যালেরিয়ার ভাবে এসে
পিত্তশূলে করছে জ্বর।।প্রেমের মশায় দিয়াছে কামড়
জ্যৈষ্ঠ মাসে দ্বিগুণ হলো ম্যালেরিয়া জ্বর
মেঘ-তুফানে হইলাম কাতর
হৃদ-আকাশ হইয়াছে ঘোর।।যৌবনেরই আষাঢ় মাসে
প্রেম নদীর নীরে নাও যে ভাসে গো
প্রাণবন্ধু গেল বিদেশে
ভুলে রইল অনেক দূর।।শ্রাবণ মাসে বারিষা চঞ্চল
ভাদ্র মাসে সোনার অঙ্গ করেছি দুর্বল
যার জন্য হইয়াছি পাগল
সে রইয়াছে শান্তিপুর।।বারিষার শেষ আশ্বিনে
ছাড়ে না জ্বর ইনজেকশনে
কবিরাজ ডাক্তারগণে
রোগ দেইখে হইল বেভোর।।কার্তিক মাসে যৌবনের ভাটা
গেল যৌবন রইল রে খুটা
দুর্বিন শাহরই শমন বেটা
পাছে আঁখি করে ঘোর।।
কই গো রাধার মনচোর
- Sub Title: প্রেম করিয়া গেল ছাড়িয়া
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 29
বাউল গান এর নতুন প্রবন্ধ
তোরা দেখবে যদি আয় গৌরচান্দে
- Sub Title: শ্রীবাস আছে মুকুন্দ হরিদাস আর রামানন্দ
লোকে মন্দ বলে রে অবলা রাধারে
- Sub Title: তোর পিরিতি আমারে করিল বাড়ি ছাড়া
দয়াল, অপরাধ মার্জনা কর
- Sub Title: আমি পেয়েছি তোমার চরণের ভার
মন রে দিনের ভাব যেই ধারা
- Sub Title: শুনলে রে জীবন অমনি হয় সারা
জায়গা চিনে নামাজ পড়ো সন্ধানে
- Sub Title: নামাজ বিনে মুক্তি নাই
পাগল যে তুই, কণ্ঠ ভরে
- Sub Title: জানিয়ে দে তাই সাহস করে
প্রেমের প্রতিমা, অপার যার সীমা
- Sub Title: কে পারে মহিমা বুঝিবারে
করিয়ে বিবির নিহার রাছুল আমার কৈ ভুলেছে রব্বানা
- Sub Title: জাত ছেফাতে দোস্তি করে, কেউ কারেও ভুলেতে পারেনা
পিরানে পির আমার
- Sub Title: আব্বাস ক্বারি নাম যাঁহার
এসব দেখি কানার হাট বাজার - হাট বাজার
- Sub Title: বেদ বিধির পর শাস্ত্র কানা
সে-প্রেম জানে কি সবাই
- Sub Title: যে-প্রেমে সেই লীলাখেলা ব্রজগোপীর আশ্রয়
ঐ ঘাসের ফুলে মটর-শুঁটির ক্ষেতে
- Sub Title: আমার এ-মন-মৌমাছি ভাই উঠেছে আজ মেতে
বাংলা
English 
Comments