“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: এ দেহ পিঞ্জরে থাকি

অচিন এক জংলি পাখি
এ দেহ পিঞ্জরে থাকি
ডাকে পাখি নিজ নাম ধরিয়া রে।।

পাগল মন রে,
দুইশত ছয়টা শিকল দ্বারা
বানাইয়া সাধের পিঞ্জিরা
রগের টানা চামড়ার ছানি দিয়া
পাখিটা দিয়া রে ভিতরে
শিকারি বসিয়া দূরে
পাগল মন রে,
রঙের খেলা যাইতেছে দেখিয়া রে।।

পাগল মন রে,
পাখির বাসা ঢাকা শহর
রাখে সে বিলাতের খবর
থাকে সদায় চঞ্চল ভাব ধরিয়া।
আসা যাওয়া ঘরে বাইরে
ফাঁকি দিয়া যাইতে পারে
পাগল মন রে,
প্রেমের ফাঁদে আছে বন্দি হইয়া রে।।

পাগল মন রে,
শিখাইলে মিষ্টি বুলি
করে কত গালাগালি
জংলি সুরে কত যায় বলিয়া।
মনে চায় ধরি তারে
হাত বাড়াইলে পাই না ধারে
পাগল মন রে,
আছে মাত্র ভাবে যাই বুঝিয়া রে।।

পাগল মন রে,
দুধ কলা মিঠাই ছানা
খাওয়াইয়া তার মন পাইলাম না
পিঞ্জর ফেলে যাইতে চায় উড়িয়া
পাখিটা জাতে অধরা
হঠাৎ কোনদিন দিবে উড়া
পাগল মন রে,
দুর্বিন শাহরই পিঞ্জর খালি থইয়া রে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

সজনী আমি কি হেরিলাম গৌরাঙ্গরূপ মনোহরা

  • Sub Title: নিশি অন্তে ভোর যামিনী হেরিলাম গৌরচান্দ গুণমণি
মাইজভাণ্ডারী গান

নেকি আমি বদি আমি

  • Sub Title: ফানা আর বকা আমি, আমি যে আমি আমি না আমি
আর কি ভাবিস্ মাঝি বসে

আর কি ভাবিস্ মাঝি বসে

  • Sub Title: এই বাতাসে পাল তুলে দিয়ে
আমার একী বিপদ ঘটলো গো
আমার একী বিপদ ঘটলো গো

আমার একী বিপদ ঘটলো গো

  • Sub Title: গুরুর নামটি নিবার আমার সময় নাই
শাহ আব্দুল করিম

ওগো পাতকীর কাণ্ডারি

  • Sub Title: দুরুদ সালাম ভেজি
রাধারমণ দত্ত

ভজ ও মন প্ৰভু শ্ৰীকৃষ্ণচৈতন্য

  • Sub Title: অবধূত নিত্যানন্দ রায়
দুর্বিন শাহ

হলুদবরণ রূপের কন্যা রে

  • Sub Title: মেঘবরণ তার চুল
মাইজভাণ্ডারী গান

শোন রে বলি প্রাণ সখি

  • Sub Title: শোন রে বলি প্রাণ সখি
কবিয়াল রমেশ শীল

মন ছেড়ে দে খুটি নাটি

  • Sub Title: ভাব মাওলা ধনের কদম দুটি
রাধারমণ দত্ত

হরি হইয়ে কেন বল হরি

  • Sub Title: না পরিবে গউর চান্দ
রাধারমণ দত্ত

প্ৰাণসখীগো কাল জল আনিতে কেন গেছিলাম

  • Sub Title: আমি জলে গিয়া বন্ধুরে না পাইলাম
মাইজভাণ্ডারী গান

প্রিয়া চিনিলাম চিনিলাম

  • Sub Title: চিনিলনা চিনন মত নবীজীয়ে কয়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন