“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: পিরিতি করিয়া গেল ছাড়িয়া

কাইন্দ না রাই কমলিনী
পিরিতি করিয়া গেল ছাড়িয়া
আসবে না শ্যামগুণমণি।।

মনেরই উল্লাসে মজে রঙ্গরসে
আনন্দে বসে সঁপেছ প্রাণী
কান্দ কেন এখন পাগলেরই মতন
গেল সোনার যৌবন সুখের যামিনী।।

পুরুষ ভ্রমরা জানো নাকি তোরা
বাগানে ফুটিলে ফুল করে গুন্‌গুনি
ফুলে মধু থাকিলে ভ্রমরা সকলে
প্রেমানন্দে খেলে দিন-রজনী।।

মধু গেলে ফুরাইয়া ভ্রমরা যাবে উড়িয়া
আসে না আর থাকিতে প্রাণী
নতুন বাগান যেথা মজিল সেথা
তুমি কান্দ বৃথা হইয়া দুঃখিনী।।

মিছা গেল জীবন সকলই অকারণ
হবে যে মরণ ভাবে জানি
বলে দুর্বিন শায় প্রেমেরই দুর্দশায়
জীবন গেল আশায় নাই যামিনী।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

বন্ধু নি রে শ্যাম কালাসোনা

  • Sub Title: দয়া নি রাখিবায় মোরো অধম জানিয়া
আঞ্চলিক সঙ্গীত

মনে বাবলা পাতার কষ লেগেছে

  • Sub Title: উঠবে কী আর সাবানে
রাধারমণ দত্ত

শ্ৰীহরিনামের তরী পার করিবে গো

  • Sub Title: মন রে তুই যাবি যদি নিতাইরা নায় ধু
রাধারমণ দত্ত

সজনি সই বল গো তোরা কই গেলে কোথায় পাই

  • Sub Title: প্ৰাণ বন্ধু মনোচোরা ধু
রাধারমণ দত্ত

সজনী গো নুতন প্রেম বাড়াইয়া নিল প্ৰাণি

  • Sub Title: মুগা দিয়া সুত বলিয়া তেলচুরাদি টোপ গাথিয়া গো
রাধারমণ দত্ত

যারে মনপ্ৰাণ দিলে ত্ৰাণ পাইতে পারি কৈ

  • Sub Title: যে দেশে অধর মানুষ তার দেশের দেশী
মাইজভাণ্ডারী গান

বন্ধু তব মুখের জ্যোতি

  • Sub Title: প্রাণ মজ্জা চিকুর সুগন্ধে সুগন্ধিত হয়
শাহ আব্দুল করিম

পিরিতি করিয়া রে গিয়াছ ছাড়িয়া রে

  • Sub Title: পোড়া প্রাণ জুড়াবো আমি কার মুখ চাইয়া রে
দুর্বিন শাহ

দমে দমে জপো রে মন

  • Sub Title: লা-ইলাহা ইল্লালাহ
মাইজভাণ্ডারী গান

মরি জান প্রাণে গাউসেধন

  • Sub Title: কোথা লুকিল সে মারি মোরে প্রাণে
রাধারমণ দত্ত

জীবনে বাসনা ছিল কৃষ্ণ সঙ্গে মিলিতে

  • Sub Title: পাইলাম না দেখাই তার জীবন থাকিতে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন