“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নির্দয়া সংসারে কেন দিলায় রে প্রভু
নির্দয়া সংসারে কেন দিলায় রে প্রভু
  • Sub Title: কোথাকারে আছ ভুলিয়া রে নির্দয়া সংসারে

নির্দয়া সংসারে কেন দিলায় রে প্রভু
কোথাকারে আছ ভুলিয়া রে নির্দয়া সংসারে।।

প্রভু সত্য জগৎ মিথ্যা দিয়াছ প্রমাণ
বুঝিতে শক্তি নাই আমরা যে অজ্ঞান
মায়াবী ছলনায় ফেলেছ আমায়
সংসার যাতনায় ঘুরি কাদিয়া রে।।

ভাই বন্ধু পুত্র বলি আপন আপন
সময় পড়িলে কেউ উদ্ধারে না কখন
সংসার বিদেশে মিছা প্রবাসে
রঙ্গরসে দিন দিলাম কাটাইয়া রে।।

মরিবার সময় এলে কেহ নাহি চায়
কবে আমার মরণ হবে থাকি ভাবনায়
মরিয়া গেলে মিলিয়া সকলে
ধন-রত্ন টাকা-কড়ি নিবে বাটিয়া রে।।

এই ভেবে ভাই বন্ধু করে যে চাতুরি
মরিয়া গেলে শেষে করে মারামারি
বলে দুর্বিন শাহ লেগেছে নিশা
সংসারে ব্যবসা দেখিয়া রে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সূর্যের সুসঙ্গে কমল
সূর্যের সুসঙ্গে কমল

সূর্যের সুসঙ্গে কমল

  • Sub Title: জানিসনে মন হলি কেবল কামাবেশে মাতোয়ারা
ঐ বাজে মোহনবাঁশি
ঐ বাজে মোহনবাঁশি

ঐ বাজে মোহনবাঁশি

  • Sub Title: বাঁশির রন্ধ্রে রন্ধ্রে সুধামৃত করে বরিষণে ধু
মুরশিদ রংমহালে সদায় ঝলক দেয়
মুরশিদ রংমহালে সদায় ঝলক দেয়

মুরশিদ রং মহলে সদায় ঝলক দেয়

  • Sub Title: যার খুলেছে মনের কপাট সেই দেখিতে পায়
মনমাঝি তুই হইস নারে বেভুল
মনমাঝি তুই হইস নারে বেভুল

মনমাঝি তুই হইস নারে বেভুল

  • Sub Title: দিবে যদি ভব পাড়ি বেলা থাকতে নৌকা খোল
ভবে নাইরে আপনজন
ভবে নাইরে আপনজন

ভবে নাইরে আপনজন

  • Sub Title: পাইলাম নারে মনের মতন ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন