“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: বিনা তারে টানে প্রাণ বিদ্যুতেরি আকর্ষণ

কি দিয়ে গড়েছেন বিধি রমণীর দু’নয়ন।
বিনা তারে টানে প্রাণ বিদ্যুতেরি আকর্ষণ।

কটাক্ষ্য ভঙ্গিমা ভরা, অধর অমিয় ধারা।
স্বর্গের অমৃত সুধা হাসি মুখের আলাপন।

সর্বাঙ্গ নূরেরি ছটা, স্বর্গের সুগন্ধি আঁটা।
স্বর্গ সুখ হস্তে ধিক ক্ষণকালের সমিলন।

প্রেমের প্রতিমা বটে, স্থাপিয়াছেন প্রেম মাঠে।
সাধু সিদ্ধা করে সদা রাঙ্গা পায়ে আলিঙ্গন।

কামিনী কামের নিধি, যে কামে মজিয়ে বিধি।
প্রেমের প্রচার কল্পে সৃজিয়াছে ত্রিভুবন।

আদম হাওয়ার তীর্থস্থানে, লিপ্ত হলে গঙ্গা স্নানে।
সে পুণ্য কি পাবে তুমি বাবা কাশী বৃন্দাবন।

করিমের গুপ্ত কথা, পাথরে মারিলে মাথা।
অ-রসিকে বুঝতে নারে প্রেম শাস্ত্রের আলাপন।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

শাহ আব্দুল করিম

মানুষে মানুষ বিরাজে খোঁজে যে জন সেই পায়

  • Sub Title: পাওয়ার পথে গেলে পরে অনায়াসে পাওয়া যায়
রাধারমণ দত্ত

আমি ডাকি বন্ধু বন্ধু

  • Sub Title: হায়রে মনো- তোমার মনে নাই ধু
রাধারমণ দত্ত

কি করি উপায় গউর, আমায় দেও পদাশ্রয়

  • Sub Title: ভব সাগরে ডুবে মরি আমাকে হইলে নিদয় ধু
মাইজভাণ্ডারী গান

গাউছ ধনের প্রেম নদীতে

  • Sub Title: বৃথা জীবন যায় গো চলি, খেলি চল কাল থাকিতে
রাধারমণ দত্ত

শ্যামচাদ আমার মন নিল কাড়িয়া

  • Sub Title: জলের ঘাটে গিয়েছিলাম জলের লাগিয়া
রাধারমণ দত্ত

ঐ যমুনায় ঢেউ দিলে বিন্দু উঠে একই সাথে

  • Sub Title: বিন্দুর সাথে শ্ৰীনন্দের নন্দন সখী রে
দুর্বিন শাহ

সুজন বন্ধু রে, ওরে ও বন্ধু

  • Sub Title: কোন দেশে তোর থানা
রাধারমণ দত্ত

তোরা দোষিও না গো আমারে

  • Sub Title: ও প্ৰাণ বৃন্দে জ্বালাইয়া ঘৃতের বাতি আর সাজাই ফুল মালতী
পাঁঠা দিয়ে মহিষ দিয়ে

পাঁঠা দিয়ে মহিষ দিয়ে

  • Sub Title: টাকা দিয়ে পয়সা দিয়ে
মাইজভাণ্ডারী গান

চিনাছি চিনাছি তোমা

  • Sub Title: কল নির্মাণিয়ে গুণে প্রকাশিলা চতুরী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন