“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নিজে হইয়া কলির বান্দর পরের মাইয়া খোঁজো সুন্দর
  • Sub Title: পরের মাইয়া খোঁজো সুন্দর

নিজে হইয়া কলির বান্দর
পরের মাইয়া খোঁজো সুন্দর
বন্ধু আগে নিজের অন্দর

সুন্দর করে লও
সীতার মত সাথী চাইলে রামের মতো হও।

তুমি চাও বউ তোমার ঘরে
আসুক রূপে আলো করে
নিজের চেহারাখানা আয়নায়
দ্যাখো আগে ভালো করে
তুমি হয়ে চরিত্রহীন অতি
বউটা চাও সাধ্বী সতী
প্রশ্ন করো নিজের প্রতি
তুমি কি অসৎ নও?
সীতার মত সাথী চাইলে রামের মতো হও।।

নিজে তুমি হলে ভালো
হোক না মেয়ে যতই কালো
জ্বালাবে জ্বালাবেই জেনো
তোমার আঁধার ঘরে আলো
কুসুমে কীটের বাসা
কয়লাতে হীরে ঠাসা
মাকাল যে সর্বনাশা
সুন্দর কারে কও?
সীতার মত সাথী চাইলে রামের মতো হও।

———–
নকুল কুমার বিশ্বাস
১৯/০৬/২০০০
মিরপুর, ঢাকা

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

হিন্দু-মুসলিম ভাই

  • Sub Title: সব সাজিয়া চলো
মাইজভাণ্ডারী গান

প্রিয়ার কুদ্রতী খেলা

  • Sub Title: গুপ্ত ব্যক্ত দুই মতে করিলা লীলা
দুর্বিন শাহ

ও কোকিল তোর সুরে কাঁদে প্রাণি

  • Sub Title: ডাক শুনিয়া ঘুম ভাঙিয়া হইলাম রে উদাসিনী
কবিয়াল রমেশ শীল

আমার গাউছেল আজম মাইজভণ্ডারী

  • Sub Title: যত পাপী তাপীর ভাগ্যে উদয় ভাণ্ডারের মাঝার
রাধারমণ দত্ত

গৌর প্রেমের এতো জ্বালা সখী জানিনা গো আগে

  • Sub Title: সুরধুনীর তীরে গৌরা নারীবধের ফান পাতিয়াছে
শাহ আব্দুল করিম

নবির ভেদ কে জানতে পারে

  • Sub Title: জানি মনপ্রাণে এ তিনভুবনে
মাইজভাণ্ডারী গান

অহে প্রাণ সারা দু’নয়ন তারা

  • Sub Title: সৈপাছি সকলি চরণে
হাসন রাজা

বিচার করি চাইয়া দেখি সকলেই আমি

  • Sub Title: সোনা মামি! সোনা মামি গো! আমারে করিলায় বদনামি
শাহ আব্দুল করিম

ও বুবাইজি আমার দুঃখ কার ঠাঁই গো কইতাম

  • Sub Title: তোমরা কি দোয়া কর অউলাখান দিন কাটাইতাম
রাধারমণ দত্ত

বিশাখে গো শোন শ্রবণে

  • Sub Title: ও নিশাতে বন্ধুয়ার বাঁশিয়ে আমায় ডাকে কেনে
হাসন রাজা

হাসন রাজায় কয়, আমি কিছু নয় রে আমি কিছু নয়

  • Sub Title: অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন