“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কান্দ কে গো নদীরও কূলে
কান্দ কে গো নদীরও কূলে
  • Sub Title: আমি যাই নৌকা বাইয়া প্রেম নদী দিয়া

কান্দ কে গো নদীরও কূলে
আমি যাই নৌকা বাইয়া প্রেম নদী দিয়া
অসময় বসিয়া কেন ডাক দিলে।।

তোমার আসার আশে এসে বিদেশে
পাই না তাল্লাশে কোথায় লুকাইলে
কইরে ছলনা দেশে হইলাম রওয়ানা
হঠাৎ ডাক দিয়া আমায় কাঁদাইলে।।

চিনি না তোমায়, ডাকো যে আমায়
আসিয়া যমুনায় প্রেম বাড়ালে
কেবা মাতা পিতা, বলো সত্য কথা
কার বা কামিনী এসেছ জলে।।

বড় কঠিন স্বামী, দেখে ভাবি আমি
জল আনিতে দিলো অসময়কালে
বলে দুর্বিন শাহ যদি থাকে আশা
আমার নৌকায় উঠো দেশে যাই চলে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

শ্যামরূপ নয়নে হেরিয়া
শ্যামরূপ নয়নে হেরিয়া

শ্যামরূপ নয়নে হেরিয়া

  • Sub Title: ও রূপে নয়ন হরে নিল গো আমার শুধু দেই থইয়া
ভাবের উদয় যেদিন হবে
ভাবের উদয় যেদিন হবে

ভাবের উদয় যেদিন হবে

  • Sub Title: হৃদকমলে সে রূপ ঝলক দিবে
দিনের বিচার করো
দিনের বিচার করো

দিনের বিচার করো

  • Sub Title: দিনশেষে তব সমুখে দাঁড়ানু ওহে জীবনেশ্বর
তা কি মুখের কথায় হয়
তা কি মুখের কথায় হয়

তা কি মুখের কথায় হয়

  • Sub Title: চেতন হয়ে সাধন কর রসিক মহাশয়
তোরা দোষিও না গো আমারে
তোরা দোষিও না গো আমারে

তোরা দোষিও না গো আমারে

  • Sub Title: ও প্ৰাণ বৃন্দে জ্বালাইয়া ঘৃতের বাতি আর সাজাই ফুল মালতী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন