“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দেখে এলাম রঙ মহল ঘরে
দেখে এলাম রঙ মহল ঘরে

অচিন দলে কলমের চারায়

দেখে এলাম রঙ মহল ঘরে
অচিন দলে কলমের চারায়
পঞ্চ রঙ্গের কোন ঘরে।।

দেখে এলাম রঙ মহল ঘরে
আমি দেখে এলাম রঙ মহল ঘরে।

ওই ফুলের হইলে দরশন
অন্ধ পাইরে দিব্য নয়ন।।

ঘুচে যায় তাঁর জন্ম মরন
জ্ঞান অভাব তাঁর যায় গো দূরে
দেখে এলাম রঙ মহল ঘরে
আমি দেখে এলাম রঙ মহল ঘরে।

ওই ফুলের ওই পাঁচ গুনি ফল
তাঁতে আল্লাহ্‌র রুপ অবিকল।।

ফল খেয়ে হয় বুদ্ধি গো বল
ফল খেলে হয় বুদ্ধি গো বল
দেখে এলাম রঙ মহল ঘরে
আমি দেখে এলাম রঙ মহল ঘরে।

রহমান সেই ফলের আশায়
বসে রইল বৃক্ষ তলায়।।

ফল পড়ে আকাশে ধাঁয়।।

অঙ্কুর করে শুন্য ঘরে
দেখে এলাম রঙ মহল ঘরে
আমি দেখে এলাম রঙ মহল ঘরে।

অচিন দলে কলমের চারায়
পঞ্চ রঙ্গের কোন ঘরে।

দেখে এলাম রঙ মহল ঘরে
আমি দেখে এলাম রঙ মহল ঘরে।।

কথা এবং সুরঃ- মামুন নদীয়া (Mamun Noida):

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

দিবানিশি শুনি গো
দিবানিশি শুনি গো

দিবানিশি শুনি গো

  • Sub Title: জন্ম নিয়ন্ত্রণের গান
অয়ি বিষাদিনী বীণা, আয় সখী
অয়ি বিষাদিনী বীণা, আয় সখী

অয়ি বিষাদিনী বীণা, আয় সখী

  • Sub Title: বহুদিনকার লুকানো স্বপনে ভরিয়া দে-না লো আঁধার প্রাণ
যায় চলে সুখের বসন্ত
যায় চলে সুখের বসন্ত

যায় চলে সুখের বসন্ত

  • Sub Title: ঘরে নাই কালা প্রাণ হলো উতালা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন