“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কাবার পাশে রঙিন বেশে
কাবার পাশে রঙিন বেশে
  • Sub Title: ফুটল গোলাপ ফুল

কাবার পাশে রঙিন বেশে
ফুটল গোলাপ ফুল
ত্রিভুবনের ভ্রমর শুনে
খুশবয়ে আকুল।।

আরশেতে গাছেরই মূল
কাবাতে ফুটছে রে ফুল
সেই ফুলের খুশবয়ে হলো
দুনিয়া মশগুল
মধুর আশে ঘুরে পাশে
ভ্রমরা বুলবুল।।

সেই ফুলের মধু খাইয়া
কত ভ্রমরা গেল অলি হইয়া
প্রেমের হার গলে পরিয়া
হইয়াছে মকবুল
দিবানিশি জপে নামটি
মোহাম্মদ রাসুল।।

এই ফুলের তরি বানাইয়া
ফুলসিরাত যাব সারিয়া
এই ফুলেরই পাল টাঙাইয়া
দিব রে মাস্তুল
আখেরাতের আর কিরে ভয়
যাব রে সেকূল।।

ওই ফুলেরই খুশবয়েতে
মনপ্রাণ উড়িল তাতে
যাইতে নানি মদিনাতে
দেখিতে রাসুল
দয়া করে পথিকরে দিও
চরণধুল।।

ফুল ফুটিল আলেক নুরী
ঘ্রাণে মত্ত হুর পরি
সে ফুল নিয়া হাসর জুড়ি
লাগবে হুলস্থূল
দুর্বিন শাহ কয় ঝড় তুফানে
নাম হলো তার মূল।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বন্ধু, কিসের তরে অশ্রু ঝরে
বন্ধু, কিসের তরে অশ্রু ঝরে

বন্ধু, কিসের তরে অশ্রু ঝরে

  • Sub Title: হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস
হায়রে পাগল মনা
হায়রে পাগল মনা

হায়রে পাগল মনা

  • Sub Title: প্রেম জিনিস বাজারে বিকায় না
বসন্ত আওল রে! মধুকর গুন গুন
বসন্ত আওল রে! মধুকর গুন গুন

বসন্ত আওল রে! মধুকর গুন গুন

  • Sub Title: মধুকর গুন গুন অমুয়ামঞ্জরী কানন ছাওল রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন