যদি যাবে সাধন পথে
ও যদি সাধন পথে
মায়া বন্ধন করে ছেদন
বসো যাইয়া কুম্ভকেতে।।করো যদি প্রাণায়াম
সিদ্ধ হবে মনস্কাম
লোভ মোহ ক্রোধ কাম
আসিবে বশেতে।
ষট চক্র ভেদ করে লও
আপনা দেহাতে
সুষুম্না ছিদ্র দিয়া
উঠো যাইয়া সহস্রাতে।।প্রথম চক্র মূলাধার
রক্ত বর্ণ হয় তাহার
মায়াডাকিনী শক্তি
আছে সে পদ্মেতে।
ব হইতে শ পর্যন্ত
চারি অক্ষরেতে
সাড়ে তিন প্যাঁচ দিয়ে রাখছে
কুণ্ডলিনী শিরের সাথে।।ভুজঙ্গিনী রূপ ধরি
আছে সেই যোগেশ্বরী
ভক্তি যোগ সাধন করি
জাগাও নিদ্রা হতে।।
একাক্ষর মহামন্ত্রে
তিনটি বর্ণ তাতে
চারি মোলো আট দ্বিগুণ করে
উঠাও নিয়া পঞ্চ আত্মাতে।।পরম শির পরম আত্মা
ব্ৰহ্মাণ্ড যাহারই সত্তা
জীব শিব জীবাত্মা
ভিন্ন মূর্তি তাতে।শিঙা ডুম্বুর করে শিব
আছে সহস্রাতে
বীজমন্ত্র করে রোপন
উঠো যাইয়া আকাশেতে।।জীবাত্মা চতুর্দলে
আছে সেই মায়ের কোলে
ষড়দলে রাখিনী শক্তি
ভূতাত্মারই সাথে।
আছে সে লাকিনী শক্তি
দশম দলেতে
আত্মারাম সেখানে থাকে
উক্তি দিলো শাস্ত্রমতে।।দ্বাদশ দল চক্র লেখা
আত্ম রামেশ্বর সেথা
কাকিনী নামেতে শক্তি
তাহার উপরেতে।
পাস করাল ভয়াবহ
তার চতুর্ভুজেতে
বায়ু শিক্ষা পাবে দেখা
যাও যদি মন তার কাছেতে।।যোড়শ দল কণ্ঠে জানি
সেথা রয় শক্তি সাফিনী
দশভূজা শিব যিনি
আছে তার সঙ্গেতে।
আছে সে হাকিনী শক্তি
দ্বিদল চক্রেতে
দুইটি চন্দ্র ধরা আছে
সে রমণীর দুইটি হাতে।।সহস্র দল চক্র যেথা
বিরাজ করে পরম আত্মা
মহাশক্তি পরম শিব
আছে একযোগেতে।
সে দেশে যাবে যেজন
সাধন বলেতে
দুর্বিন শাহ কয় জন্মমরণ
হবে বারণ এই ভবেতে।।
যদি যাবে সাধন পথে
- Sub Title: ও যদি সাধন পথে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 25
বাউল গান এর নতুন প্রবন্ধ
নিশীথরাতের প্রাণ
- Sub Title: কোন্ সুধা যে চাঁদের আলোয় আজ করেছে পান
আমি তোমার কলের গাড়ি তুমি হও ড্রাইভার
- Sub Title: তোমার ইচ্ছায় চলে গাড়ি দোষ কেন পড়ে আমার
জাগো নারী জাগো বহ্নি-শিখা
- Sub Title: জাগো স্বাহা সীমন্তে রক্ত-টিকা
মান কুলমান সব ছাড়িলাম
- Sub Title: ওই যমুনায় যাইয়া
নিগূঢ় প্রেম
- Sub Title: নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি
যার কূল নিলে কূল পাইতে পারি আমি
- Sub Title: গেলাম কৈ ধু
আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে
- Sub Title: আকাশে আজ ভাসে হায় হায়!
শ্যাম তোমারে করি মানা মোহন বাঁশি বাজাইও না
- Sub Title: সন্ধ্যাকালে বাজিয়ে বাঁশি নারীর মন করলায় উদাসী
হরি বল রে অজ্ঞান মন
- Sub Title: মনুষ্য দুর্লভ জনম গেলে নি আর পাওয়া যায়? ধু-
আমি শ্যাম কলঙ্কের কলঙ্কিনী
- Sub Title: আমি করতে বিনা অরণ্যে ভ্রমণা
ধন্য নদীয়ায় উদয় হইল গৌর নিতাই
- Sub Title: এমন মধুমাখা নামের ধ্বনি আর কর্ণে শুনি নাই চি
নদীর নাম সই অঞ্জনা
- Sub Title: নাচে তীরে খঞ্জনা
বাংলা
English 
Comments