কাঁদি যার কারণে গো সখি তারে পাই কেমনে
দুই চক্ষু হইয়াছে অন্ধ নিশি জাগরণে গো।।কালবৈশাখের মেঘের আঁধার গো সখি উঠিল গগনে
নতুন প্রেম দিলো দাগা সহে না পরানে গো।।আইল জ্যৈষ্ঠ ঘন বৃষ্টি পড়ে গো সখি যেখানে সেখানে
প্রেমের আগুন জ্বলছে দ্বিগুণ ঘন বরিষনে গো।।বারিষারি কাল আষাঢ় গো সখি আসিল সামনে
ঘরে নাই শ্যাম প্রেমখেলা খেলব কার সনে গো।।যৌবন সময় যায় স্বামী নাই গো বলো বাঁচিবে কেমনে
বারিষা হইবে চঞ্চল দুরন্ত শ্রাবণে গো।।ভাদ্র মাসে আসার আশে গো সখি থাকি নিশিদিনে
সোনার যৌবন কাল হইয়াছে বন্ধুয়া বিহনে গো।।বারিষা মোর শেষ হইয়া যায় গো সখি দারুণ আশ্বিনে
আর কতদিন সোনার যৌবন রাখিব যতনে গো।।কার্তিক মাসে পড়ল ভাটা গো সখি আমার যৌবনে
দুর্বিন শাহ কয় আর দেরি নাই কবে যাই শুশানে গো।।
কাঁদি যার কারণে গো সখি তারে পাই কেমনে
- Sub Title: দুই চক্ষু হইয়াছে অন্ধ নিশি জাগরণে গো
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 33
বাউল গান এর নতুন প্রবন্ধ
দিবানিশি থাক মন ঐ ধ্যানে
- Sub Title: যার প্রতি হয় গুরুর দয়া
ঝরিছে অঝোরে বরষার বারি
- Sub Title: গগন সঘন ঘোর
অনুরাগ বাতাসে রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে
- Sub Title: নদীয়াপুরী ডুবু ডুবু শাস্তিপুর ভাসিয়াছে চি
সৃষ্টিতত্ত্ব দ্বাপরলীলা আমি শুনতে পাই
- Sub Title: চাঁদ হতে হয় চাঁদের সৃষ্টি
কাঁদিছে তিমির-কুন্তলা সাঁঝ
- Sub Title: আমার হৃদয়-গগনে
বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা
- Sub Title: বইল প্রাণে দখিন-হাওয়া আগুন-জ্বালা
ভাঙো বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও
- Sub Title: বন্দী প্রাণ মন হোক উধাও
কারে শুধাবোরে মর্মকথা কে বলবে আমায়
- Sub Title: আকার কি নিরাকার খোদে সেই দয়াময়
গলার হার খুলিয়া নেও গো ও ললিতে
- Sub Title: এগো হার পরিয়া কি ফল আছে বন্ধু নাই মোর কুঞ্জেতে
নাপাকে পাক হয় কেমনে
- Sub Title: জন্ম বীজ যার নাপাক কয় মৌলভী গণে
পিরিতি করিলো কলঙ্কিনী গো সজনী সই
- Sub Title: পিরিতে করিলে কলঙ্কিনী আনি ঘরের বধূ বাইরে আইলাম
এই নীরব নিশীথ রাতে
- Sub Title: শুধু জল আসে আঁখি-পাতে
বাংলা
English 
Comments