কাঁদি একা রাই গো সখি, কালনিশি জাগিয়া
আইল না শ্যাম, কার কুঞ্জেতে আছে লুকি দিয়া গো।।প্রথম প্রহর রাত্রি গো সখি, যখন গেল হইয়া
ললিতা বিশখা সখি বনফুল তুলিয়া গো।।বনফুলে গাঁথা মালা গো, সখি আদর করিয়া
মনের সাধে বন্ধের গলে, দিতাম হার পরাইয়া গো।।দ্বিতীয় প্রহর গেল সখি, আশার পথে চাইয়া
ওই আসবে ওই আসবে, আমার শ্যামনগর কালিয়া গো।।তৃতীয় প্রহর গেল গো সখি, মলিন ভাব ধরিয়া
চতুর্থ প্রহরে কোকিল ডাকে, ডালে বইয়া গো।।কুহু কুহু ডাক শুনিয়া গো সখি প্রাণ উঠে কাঁদিয়া
অসময়ে কাল কোকিল ডাকে কী সুখ পাইয়া গো।যাও রে কোকিল কইও শ্যামরে, তোমার রাই গেল মরিয়া
সে যেন না দোষে গেলে কলঙ্ক নাম রইয়া গো।।দুর্বিন শাহ কয় আর দেরি নাই গো সখি, নিশি গেল বইয়া
শয্যাগত হইল দেহ, প্রাণ যাবে ছাড়িয়া গো।।
কাঁদি একা রাই গো সখি, কালনিশি জাগিয়া
- Sub Title: আইল না শ্যাম কার কুঞ্জেতে আছে লুকি দিয়া গো
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 27
বাউল গান এর নতুন প্রবন্ধ
মনের মানুষ এ দেশেতে নাই
- Sub Title: কারে দেখি প্ৰাণ জুড়াই ধু
যৌবন-সিন্ধু টলমল টলমল
- Sub Title: প্রেমের ইন্দু আকাশে ঝলমল
পিরিতি করিয়া রে গিয়াছ ছাড়িয়া রে
- Sub Title: পোড়া প্রাণ জুড়াবো আমি কার মুখ চাইয়া রে
সাঁইয়ের লীলে বুঝবি ক্ষেপা কেমন করে
- Sub Title: লীলে যার নাইরে সীমা
ও বন্ধু নবীন রসিয়া
- Sub Title: কেমনে বঞ্চিমু গৃহে তোমা ছাড়া হইয়া
তোরা দেখবে যদি আয় গৌরচান্দে
- Sub Title: শ্রীবাস আছে মুকুন্দ হরিদাস আর রামানন্দ
কে লো রূপসী কাঁখে নিয়া কলসি
- Sub Title: জলের ঘাটে কেন আইলে ধাইয়া লো
রাত পোহালে পাখটে বলে দেরে তাই
- Sub Title: তখন গুরু কার্য মাথায় থুয়ে কি করি রে কেমনে যাই
বাঁশিরে শ্যামচাঁদের বাঁশি সকলি নাশিলে
- Sub Title: নাম ধরিয়া ডাকি বাঁশি বিপদ ঘটাইলে
প্রথমে আল্লার নাম স্মরণও করিয়া
- Sub Title: রসুলেরই উপরেতে দুরুদও ভেজিয়া
নিশিতে স্বপন দেখলাম
- Sub Title: আর স্বপনে দেখিয়া যারো উঠিলাম জাগিয়া-
আমি পাইয়া কুমতিসঙ্গ
- Sub Title: ও তারে করলে বারণ হয় না সারন
বাংলা
English 
Comments