কাল হলো যামিনী রে
কান্দে রমণী
যৌবনজ্বালা সার হইয়াছে
কোকিলারই সুরে রে।।কোকিলা রে, তোর কুহু সুরে
প্রাণে তো বাঁচি না
কোন জঙ্গলায় থাকো
তোমার ঠিকানা জানি না
কান্দাইতে আইলে কেন
ওই না ফাল্গুন মাসে
কেমনে সহিয়া থাকি
বন্ধুয়া বিদেশে রে।।যৌবন সময় পতি বিনে
নারী বাচে কীসে
যৌবন তরঙ্গ নদী
শুকাইল পিপাসে
যাও রে কোকিল কইও শ্যামরে
নিকটে মরণ
পতিহারা হইয়া নারী
ত্যাজিল জীবন রে।।শয্যাগত হইল দেহ
উদয় হবে ভানু
প্রাণ থাকতে আইল না আমার
অবলার কানু
কোকিলা রে তোর কুহু সুরে
নিদ্ৰা নাই নয়নে
হঠাৎ কোনদিন এ দুর্বিন শাহ
মরিবে পরানে রে।।
কাল হলো যামিনী রে
- Sub Title: কান্দে রমণী
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 32
বাউল গান এর নতুন প্রবন্ধ
শ্যামের মুরলী বাজিল একি মধুর স্বরে গো
- Sub Title: শ্যামের বাঁশি কুলবিনাশিনী রইতে না দেয় ঘরে গো
পাবে সামান্যে কি তাঁর দেখা
- Sub Title: বেদে নাই যার রূপরেখা
প্ৰেম পবন লাগলো যাহার গায়
- Sub Title: কেবল বলে হায় রে হায় ধু
যেন ফিরে না যায় এসে আজ
- Sub Title: বঁধুয়া ফিরে না যায়
মোর সাঁইর আজব লীলাখেলা তা কেউ
- Sub Title: বুঝতে পারে
ভুবনে ভুবনে আজি ছড়িয়ে গেছে রঙ
- Sub Title: রাঙিল মাতিল ধরা অভিনব ঢং
ওরে বকুল, পারুল, ওরে শালপিয়ালের বন
- Sub Title: কোনখানে আজ পাই আমার মনের মতন ঠাঁই
আমার মন যেন আজ কেমন করে না দেখলে তারে
- Sub Title: করে না দেখলে তারে
কে বুঝিতে পারে কুদরতি
- Sub Title: সে যে আপনি জাগে আপনি ঘুমায়
গন্ধরেখার পন্থে তোমার শূন্যে গতি
- Sub Title: লেখন রে মোর ছন্দ-ভানার প্রজাপতি-
তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা
- Sub Title: ওই-যে সুদূর নীহারিকা
চাইয়া দেখরে কি আনন্দ অইতেছে
- Sub Title: বালবৃদ্ধ যুবানারী তারা মধ্যে হরিগুণ গান গায়
বাংলা
English 
Comments