“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কামিনী সাপিনী জাতি
কামিনী সাপিনী জাতি
  • Sub Title: জাইনে তার রীতিনীতি

কামিনী সাপিনী জাতি
জাইনে তার রীতিনীতি
ধারে কাছে যাইও না কেউ তোরা রে।।

পাগল মন রে-
যখন নারীর নতুন যৌবন
ইলেকট্রিক কারেন্টের মতন
টাইনা নিবে দিয়া চোখ ইশারা
মারিয়া পিরিতের নেছ
জীবনটা করিবে শেষ
পাগল মন রে-
বিষের জ্বালায় প্রাণে হবে সারা রে।।

পাগল মন রে-
সেই সাপিনীর কামড়
শক্ত চুম্বকে টানিবে রক্ত
ও ওঝা বৈদ্য কতই গেল মারা
মানে না মনসার দোহাই
ঔষধ না পাবে রেহাই
পাগল মনরে-
সেই বিষে মানে না কারও ঝাড়া রে।।

পাগল মন রে-
গুরুর কাছে আছে মন্ত্র
সাপ ধরিবার মহামন্ত্র
সেই অস্ত্র পাইয়াছে যাহারা
সাপিনী দেখলে পরে
এমনি মাথা নত করে
পাগল মন রে-
প্রেমের ফান্দে আপনি দিবে ধরা রে।।

পাগল মন রে-
সেই সাপিনীর পেটের ভিতর
আছে একটা প্রেম সরোবর
মাসে মাসে আছে জোয়ারধারা
যুগ চিনিয়া যে ডুব দিলো
লক্ষ টাকায় মানিক পাইল
পাগল মন রে-
দুর্বিন শাহ কয় সে হইল অমরা রে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মনের মানুষ চিনলাম না রে
মনের মানুষ চিনলাম না রে

মনের মানুষ চিনলাম না রে

  • Sub Title: পেতাম যদি মনের মানুষ সাধিতাম তার চরণ ধরে
কর সাধনা মায়ায় ভুলোনা
কর সাধনা মায়ায় ভুলোনা

কর সাধনা মায়ায় ভুলোনা

  • Sub Title: মায়াতে ভুললে পরে রতন মিলেনা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন