যদি দেখবে সে উজানি কল
জোয়ার-ভাটা পারঘাটাতে
একদিন চল
মাসে মাসে জোয়ার আসে
শহর-বাজার করে তল।।সেই নদীতে আছে তিনটা নাল
মাসে মাসে জোয়ার আসে
বাজে তিনটা থাল
তিন রঙ্গেতে পানি ছোটে
সবুজ কালা লাল টলটল
যদি দেখবে সে উজানি কল।।ভবে যারা সাধুপুরুষ হয়
জোয়ার ভাটার খবর পাইলে
নদীর পাড়ে রয়
নদীর দুধে জল একত্রে আয় দুধ
খায় তারা ফেলিয়া জল
যদি দেখবে সে উজানি কল।।সেই নদীতে আছে ত্রিবেণী
মাসে মাসে একদিন ভাসে
চন্দ্ররোহিনী
সেই চন্দ্রের ভেদ পাইল যে
গায় পাবে তার অতি বল
যদি দেখবে সে উজানি কল।।আদি নিজ অনুমত মল
সে চাইর চন্দ্রে উৎপত্তি
জীবের সঙ্গে গরল
চারিচন্দ্রের ভেদ পাইলে
যে মরবে না খাইলে গরল
যদি দেখবে সে উজানি কল।।সেইটা হলো রোহিণী চন্দ্র
মাইয়ার সনে খুব গোপনে
করতেছে কেন্দ্র
পুরুষের কাছে জানো
আছে তার কিছু নকল
যদি দেখবে সে উজানি কল।।ধরো আগে রাজহংসের আকার
চরণ দিয়া জল
কাটিয়া শিক্ষা করো সাঁতার
শেষ কালেতে তুলবে মুতি
ভিতরে হাঁটাইয়া নল
যদি দেখবে সে উজানি কল।।আসি ওরে নাহি বিশ্বাসও করি
মালা-তিলক-জটা মাথে
হাতে দশপাঞ্জাধারী
সবই আশার আশে ঘুরছে ভবে
যেন ভলান্টিয়ার দল
যদি দেখবে সে উজানি কল।।কাম পাহাড়ের ধাক্কা লাগিয়া
মণিলাল পাথর তাতে
যায় যে গলিয়া
তিনদিন সাতদিন দশদিন থাকে
বলে দুর্বিন শাহ পাগল
যদি দেখবে সে উজানি কল।।
যদি দেখবে সে উজানি কল
- Sub Title: জোয়ার-ভাটা পারঘাটাতে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 27
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্রেমের দাগরাগ বাঁধা যার মনে
- Sub Title: সে প্রেম ঐহিকে জানে না
আজি বসন্ত জাগ্রত দ্বারে
- Sub Title: তব অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে
জগত জননী মাতা, ফাতেমা আমার
- Sub Title: বিশ্ব দুলালী বেটি নবি মোস্তফার
কার মুখ চাইয়া থাকি একা ঘরে গো
- Sub Title: আমার প্রাণবন্ধু নাই ব্রজপুরে
সতিমির রজনী
- Sub Title: শূন্য নিকুঞ্জ অরণ্য!
ডাকলে দয়া করো বলে
- Sub Title: সকলের জানা
তোরা কে যাবে সই যমুনা নীরে
- Sub Title: শুনে বাঁশি মন উদাসী চিত্তে কি ধর্য ধরে ধু
তবে কি ফিরিব ম্লানমুখে সখা
- Sub Title: জরজর প্রাণ কি জুড়াবে না
যমুনায় জল আনতে যাচ্ছ
- Sub Title: ওগো যমুনায় জল আনতে যাচ্ছ
কে যাও রে মদিনার পথে, ওহে মুসাফির
- Sub Title: আমার সালাম কইও দরবারে নবির
কলির জীবের ভাবনা কিরে মন
- Sub Title: হরে কৃষ্ণ নাম যার হৃদয়ে গাথা
বাংলা
English 
Comments