“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কালো কালো পাখা, দুইটি নয়ন বাঁকা
কালো কালো পাখা, দুইটি নয়ন বাঁকা
  • Sub Title: দিলো এসে দেখা একটা পাখি

কালো কালো পাখা, দুইটি নয়ন বাঁকা
দিলো এসে দেখা একটা পাখি
ধরি ধরি বলে গেল পাখি চলে
ভাবে বুঝি ছিল পরদেশি।।

চূড়ায় ময়ূর পাখা, রাধার নামটি লেখা
অঙ্গেতে আঁকা তার কালো শশী
তারে ছাড়া কেমনে থাকি
শুনো ওগো প্রাণসখি
হইয়াছে পাগল, নাই বুদ্ধি বল
প্রাণেরই সম্বল তাল্লাশি।।

জেনে কর্মপোড়া দিত যদি ধরা
হইয়া থাকতাম তার চিরদাসী
আমি জন্মের মতো হতেম সুখি
শুনো ওগো প্রাণসখি
জন্মের মতো হতেম সুখি।।

লোকে বলে মন্দ লাগিছে ধন্দ
হয়েছি আমি কুলবিনাশী
আমায় বানাইল জন্মদুঃখী
শোনো ওগো প্রাণসখি
বলে দুর্বিন শাহ জেনে কর্মনাশা
দিয়া ভালোবাসা করল দোষী।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমি একলা চলেছি এ ভবে
আমি একলা চলেছি এ ভবে

আমি একলা চলেছি এ ভবে

  • Sub Title: আমায় পথের সন্ধান কে কবে
দয়া করো দয়াল তোমার
দয়া করো দয়াল তোমার

দয়া করো দয়াল তোমার

  • Sub Title: কী দিয়া সেবিবে চরণ কাঙালে
মোর প্রিয়া হবে এসো রাণী
মোর প্রিয়া হবে এসো রাণী

মোর প্রিয়া হবে এসো রাণী

  • Sub Title: মোর প্রিয়া হবে এসো রাণী দেব
বল গো বল গো সই কোন বা দেশে যাই
বল গো বল গো সই কোন বা দেশে যাই

বল গো বল গো সই কোন বা দেশে যাই

  • Sub Title: কোন্বা দেশে গেলে পাইমু শ্যামনগর কানাই
আমরা খুঁজি খেলার সাথি
আমরা খুঁজি খেলার সাথি

আমরা খুঁজি খেলার সাথি

  • Sub Title: ভোর না হতে জাগাই তাদের ঘুমায় যারা সারা রাতি
হায় রে বন্ধু
হায় রে বন্ধু

হায় রে বন্ধু

  • Sub Title: উচিত বিচার নাহি তোমার মনে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন