কামনদীতে ডুব দিয়া
মইর না রে পাগল মনা
কামবশে থাক নদীর তটে
যেদিন নদীর জোয়ার ছোটে
নৌকা নিয়া সেদিন হও রওয়ানা।।আছে একটা কুম্ভীরানি
নামে মায়া রাক্ষসিনী
কাবু পাইলে ছাড়িয়া দিবে না
হুংকারে ঘাড়ে ধরিবে
জোরেতে গিলিয়া খাবে
খোদার দোহাই দিলেও ছাড়বে না।।সে নদীতে যায় না কখন
চাঁদের আলো রবির কিরণ
শুনতে সোজা, বুঝতে কেউ পারে না
শুকনা নদীর মধ্যে চর
ডুব দিলে ভাসে লহর
উপরে তলা নিচে কূল মিলে না।।শুরুর কাছে নেওয়ার মন্ত্র
পাবে একটা মহাযন্ত্র
রাক্ষসিনী হবে তাই সাধনা
উপরে এক মহাপুরুষ
অগ্নিমুখে ক্রোধ ও রোষ
মানুষ পাইলে ধরে খায় সে জনা।।জিতা মানুষ ধরে খায়
মরণ দেখলে পলাইয়া যায়
মরার ধারে কখনও আসে না
দুর্বিন শাহ কয় বেটারে
মরা হইয়া ধরো জোরে
ধরলে তারে ভবে কেউ মরবে না।।
কামনদীতে ডুব দিয়া
- Sub Title: মইর না রে পাগল মনা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 24
বাউল গান এর নতুন প্রবন্ধ
পূর্বের কথা ছাড়ান দাও ভাই
- Sub Title: সে লেখা তো থাকে না
কহ গো ললিতে সই কেন না আসিল গো
- Sub Title: প্ৰাণনাথ নিকুঞ্জ কাননে
ওই মালতীলতা দোলে
- Sub Title: পিয়ালতরুর কোলে পুব-হাওয়াতে
ধরণী, দূরে চেয়ে কেন আজ আছিস জেগে
- Sub Title: যেন কার উত্তরীয়ের পরশের হরষ লেগে
মাধব, না কহ আদর বাণী
- Sub Title: না কর প্রেমক নাম
আসিলে কে গো অতিথি উড়ায়ে নিশান সোনালি
- Sub Title: ও চরণ ছুঁই কেমনে দুই হাতে মোর মাখা যে কালি
বাজে গো চাইর আতে এক বাঁশি
- Sub Title: বৃন্দাবন চইলে যায় আনন্দেতে ভাসি
আজি দখিণ-দুয়ার খোলা
- Sub Title: এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো
অকূলও দরিয়ারে মাঝি
- Sub Title: বাইয়া যাও বাইয়া যাও রে
আব-হায়াতের নদী কোনখানে
- Sub Title: আগে জেন্দা পীরের খান্দানে যাও দেখিয়ে দিবে সন্ধানে
জাগো শ্যামা জাগো শ্যামা
- Sub Title: আবার রণ-চণ্ডী সাজে
সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার
- Sub Title: সে যে হেথা গান গাহে না! সে যে মোরে আর চাহে না!
বাংলা
English 
Comments