কালায় কি প্রেম শিখাইল গো
ও সজনী
প্রেমিক জানে।।
মায়া-ফাসি লাগাইল
বিনা রশির বন্ধনে
চুমুক যেমন লৌহদণ্ডে
থাকে আকর্ষণে গো।।সেই মতো কালার পিরিতে
আলগা থেকে টানে
লায়লীর প্রেমে মজনু পাগল
কঠিন হৃদয়ের বন্ধনে গো।।প্রেমিক জানে প্রেমের ধারা
যে জন পিরিত জানে
পিরিত করা প্রাণে মরা
জিয়নে মরণে গো।।শ্যাম পিরিতে এতই জ্বালা
জ্বলে কাষ্ঠ বিহনে
দুর্বিন শাহ চাতকীর মতো
ঘুরে অভিরণে গো।।
কালায় কি প্রেম শিখাইল গো
- Sub Title: ও সজনী
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 35
বাউল গান এর নতুন প্রবন্ধ
হরে কৃষ্ণ বলরে ভাই
- Sub Title: ভব রোগের মহৌষধি আনিয়াছেন গৌর নিতাই (চি)
অনুরাগ বাতাসে রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে
- Sub Title: নদীয়াপুরী ডুবু ডুবু শাস্তিপুর ভাসিয়াছে চি
এত দিন পরে সখী, সত্য সে কি হেথা ফিরে এল
- Sub Title: দীনবেশে ম্লানমুখে কেমনে অভাগিনী
আমি গৌর প্ৰেমে মজে গো
- Sub Title: গৌর প্রেমের এতই জ্বালা গৃহে যাইতে মন চলে না ধু
যে জন বৃক্ষমূলে বসে আছে
- Sub Title: তার ফলের কি অভাব আছে
প্রাণনাথ কই রইল গো
- Sub Title: রজনী হইল প্রভাত
গৌর বলিয়ে ও নাগরী হৃদয় ফাটিয়ে যায়
- Sub Title: আজ দেখাও গো আমায়
ওগো দেবতা আমার পাষাণদেবতা
- Sub Title: তোমারি চরণে উজাড় করেছি সকল কুসুমরাশি
কেমনে কহি প্রিয় কি ব্যথা প্রাণে বাজে
- Sub Title: বিদায় দেহ প্রিয় মোর
গুরুপদ পদরাবৃন্দে মনভুজঙ্গ মজনারে
- Sub Title: সুধামাখা গুরু নামে ভবক্ষুধা যাবে দূরে ধু
ঐ যমুনায় ঢেউ দিলে বিন্দু উঠে একই সাথে
- Sub Title: বিন্দুর সাথে শ্ৰীনন্দের নন্দন সখী রে
বাংলা
English 
Comments