জন্মে জন্মে অপরাধী
তোমারই চরণে রে
হায়রে আমারে নি আছে
তোমার মনে।।বন্ধুয়া রে-
শুনিয়াছি নামটি তোমার
পতিত পাবন
দয়াময় দয়াল তুমি
পাতকী তারণ
কিঞ্চিৎ দয়া করো যারে
ও তার ভয় নাই ঘোর নিদানে রে।।বন্ধুয়া রে-
মনপ্রাণ যৌবন দিলাম
চরণে তোমার
পদছায়া দিয়া রাখো
জেনে দুরাচার
আশাতে বঞ্চিত কইরো না
আমি দীনহীনে রে।।বন্ধুয়া রে-
কৃপাসিন্ধু দীনবন্ধু
ভক্তের অধীন
নিজ গুণে করো দয়া
বাসিও না ভিন
দুর্বিন শাহ তোর চিরদাসী
জিয়নে মরণে রে।।
জন্মে জন্মে অপরাধী
- Sub Title: তোমারই চরণে রে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 34
বাউল গান এর নতুন প্রবন্ধ
হাটের ধুলা সয় না যে আর, কাতর করে প্রাণ
- Sub Title: তোমার সুরসুরধুনীর ধারায় করাও আমায় স্নান
দুঃখিনীর বন্ধুনি আমার কবে হবে দেখা
- Sub Title: প্রথম যুবতীর যৌবন কেমনে যায় রাখা
সদা মন থাকো বা হুঁশ ধরো মানুষ রূপ নেহারে - ডান্ডা গুলি
- Sub Title: আয়না আটা রুপের ছটা চিলে কোঠায় ঝলক মারে
এসব দেখি কানার হাট বাজার - হাট বাজার
- Sub Title: বেদ বিধির পর শাস্ত্র কানা
মাধব, না কহ আদর বাণী
- Sub Title: না কর প্রেমক নাম
ল্যাবেন্ডিশ বাহিনীর বিজাতীয় সঙ্গীত
- Sub Title: অরাজক এই ভারত-মাঠে হে আমরা উদ্মো ষাঁড়
বুঝি এল, বুঝি এল ওরে প্রাণ
- Sub Title: এবার ধর্ এবার ধর্ দেখি তোর গান
ও বিশাখা গো আমার মত জনম দুক্ষী
- Sub Title: আমার মত জনম দুক্ষী নাহি গো সংসারে
এলো বসন্ত, কী জ্বালা জলন্ত
- Sub Title: প্রাণকান্ত কেন এলো না
মন রে পাগল ও মনা তুমি কার ভরসা করো
- Sub Title: কারে বাঁচাইতে গিয়া কারে তুমি মারো রে মন
বিষয় বিষে চঞ্চলা মন দিবা রজনী
- Sub Title: মনকে বোঝালে বুঝ মানেনা ধর্মকাহিনী
নাও যে গাঙে ডোবে না
- Sub Title: ওরে মাঝি খবরদার
বাংলা
English 
Comments