কামিনী সাপিনী জাতি
জাইনে তার রীতিনীতি
ধারে কাছে যাইও না কেউ তোরা রে।।পাগল মন রে-
যখন নারীর নতুন যৌবন
ইলেকট্রিক কারেন্টের মতন
টাইনা নিবে দিয়া চোখ ইশারা
মারিয়া পিরিতের নেছ
জীবনটা করিবে শেষ
পাগল মন রে-
বিষের জ্বালায় প্রাণে হবে সারা রে।।পাগল মন রে-
সেই সাপিনীর কামড়
শক্ত চুম্বকে টানিবে রক্ত
ও ওঝা বৈদ্য কতই গেল মারা
মানে না মনসার দোহাই
ঔষধ না পাবে রেহাই
পাগল মনরে-
সেই বিষে মানে না কারও ঝাড়া রে।।পাগল মন রে-
গুরুর কাছে আছে মন্ত্র
সাপ ধরিবার মহামন্ত্র
সেই অস্ত্র পাইয়াছে যাহারা
সাপিনী দেখলে পরে
এমনি মাথা নত করে
পাগল মন রে-
প্রেমের ফান্দে আপনি দিবে ধরা রে।।পাগল মন রে-
সেই সাপিনীর পেটের ভিতর
আছে একটা প্রেম সরোবর
মাসে মাসে আছে জোয়ারধারা
যুগ চিনিয়া যে ডুব দিলো
লক্ষ টাকায় মানিক পাইল
পাগল মন রে-
দুর্বিন শাহ কয় সে হইল অমরা রে।।
কামিনী সাপিনী জাতি
- Sub Title: জাইনে তার রীতিনীতি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 28
বাউল গান এর নতুন প্রবন্ধ
যারে দেখলে নয়ন যায় ভুলে
- Sub Title: ভাবের মধু কে দিল ঢেলে ধু
হরিনাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসমাধুরী
- Sub Title: অগাধ জল ভবনদী তাহে মন পার হবে যদি
রাধানি আছইন কুশলে কও রে সুবল সারাসার
- Sub Title: রাধা বিনে কে আছে আমার
পোড়া মনে শুধু পোড়া মুখখানি জাগে রে
- Sub Title: এত আছে লোক তবু পোড়া চোখে
রঙমহলে সিদ কাটে সদাই বল কোথায় সে চোরের বাড়ি
- Sub Title: পেলে তারে কয়েদ করে পায়ে দিতাম মন-বেড়ি
হইল বর্ষাগত শরৎ আগত
- Sub Title: অশ্বিন যামিনী
অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া
- Sub Title: দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া
নাচে মাড়োবার বালা, নাচে তাকিয়া
- Sub Title: (নাচে) ভোঁদড় হিন্দোলে ঝোপে থাকিয়া
মাইয়া তো নয় সামান্য লোক যার প্রেমে আপনি কৃষ্ণ
- Sub Title: দিয়াছেন প্রেমের তমসুক ধু
কৃপাসিন্ধু দীনবন্ধু
- Sub Title: নামটি তোমার সংসারে
আমার আপন খবর নাহিরে
- Sub Title: কেবল বাউল নাম ধরি
বাংলা
English 
Comments