কাইন্দ না রাই কমলিনী
ধৈর্য ধরো অন্তরায়
শ্যাম আনিতে যাব মথুরায়।।ধৈর্য ধরো রাইকিশোরী
ছেড়ে গেছে বংশীধারী
কার কুঞ্জেতে সুখে দিন কাটায়।
শ্যামকে পাইলে
জিজ্ঞাসিব গো বন্ধু
ভুলে রইল কার কথায়।।মদনমোহন বংশীবাদন
অন্তর করিল হরণ
তুমি কেন দিলে গো বিদায়।
কুব্জা নারী
শ্যামকে পাইয়া গো
তারে ভুলাইল ছলনায়।।প্রেমপত্র যাব লইয়া
বলবো শ্যামকে বুঝাইয়া
রাধারানির কী হইবে উপায়।
দুর্বিন শাহ কয়
ভাবে বুঝি গো রাধে
আসবে তোমার শ্যামরায়।।
কাইন্দ না রাই কমলিনী
- Sub Title: ধৈর্য ধরো অন্তরায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 34
বাউল গান এর নতুন প্রবন্ধ
কেন নিবে গেল বাতি
- Sub Title: আমি অধিক যতনে ঢেকেছিনু তারে জাগিয়া বাসররাতি
চল রে সুবল রাই দরশনে
- Sub Title: ব্রজের রাখাল সনে ধেনু চরাও বনে বনে
প্ৰেমরসের ফুলবাগানে সঙ্গোপনে কুসুমকলি ফুটিয়াছে
- Sub Title: কমলের গন্ধে অন্ধ মকরন্দ মধু লোভে খুঁজতে আছে
আপনাকে আপনে যে জন জানে
- Sub Title: আপন আত্মাকে দেখেছে নয়নে
রসিকের ভঙ্গিতে যায় চেনা
- Sub Title: দেখ, তার শান্ত চিত্ত ঊর্ধ
প্ৰেম সরোবরে সইগো প্ৰেম সরোবরে
- Sub Title: প্ৰেম সরোবরে নামিলে ধরব বুকে নিদয়া কুম্ভীরে ধু
আয় কে যাবি ওপারে
- Sub Title: দয়াল চাঁদ মোর দিচ্ছে খেওয়া অপার সাগরে
ভাঙা তরি লইয়া রে
- Sub Title: ভব নদী বাইয়া রে
বঁধুয়া, হিয়াপর আওরে
- Sub Title: মিঠি মিঠি হাসয়ি মৃদু মধু ভাষয়ি
বাঁশির ধ্বনি কৰ্ণে বর্তনি গৃহে রইতে পারি না আর
- Sub Title: মধুর মধুর মধুর ধ্বনি মধুর মধুর যায় শুনা
মোরা ঝন্ঝার মত উদ্দাম
- Sub Title: মোরা বিধাতার মত নির্ভয় মোরা প্রকৃতির মত সচ্ছল
বাংলা
English 
Comments