“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কাল প্রেমে হলো না সুরিত
কাল প্রেমে হলো না সুরিত
  • Sub Title: না জাইনে ঠেকেছি ফান্দে

কাল প্রেমে হলো না সুরিত
না জাইনে ঠেকেছি ফান্দে
করিয়া দারুণ পিরিত।।

যখন বন্ধে প্রেম করিল
ছাড়বে না প্রতিজ্ঞা দিলো গো
এখন আমায় ছেড়ে গেল
এই ছিল কি তার উচিত।।

প্রেমজ্বর গায়ে উঠেছে
যাও সখি ডাক্তারের কাছে গো
কলিজা পানি করেছে
একি হলো বিপরীত।।

বলো উপায় কী করি
জ্বর উঠেছে দুই শ ডিগ্রি গো
কবে জানি প্রাণে মরি
লাগিয়া মাঘ মাইসা শীত।।

দুর্বিন শাহর বক্ত বুরা
ভাঙা কপাল লয় না জোড়া গো
জন্মভরে কর্মপোড়া
করিয়া শ্যাম বন্ধের হিত।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ভবে চিনলে না কেন তারে
ভবে চিনলে না কেন তারে

ভবে চিনলে না কেন তারে

  • Sub Title: যে জন বসি দিবানিশি খেলা করে হৃদ্‌মাঝারে

স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী

  • Sub Title: হো স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী
সখি তোরা যাও গো
সখি তোরা যাও গো

সখি তোরা যাও গো

  • Sub Title: শ্যামচান্দ কালিয়ার খবরে
এক ফুলে চার রঙ ধরেছে
এক ফুলে চার রঙ ধরেছে

এক ফুলে চার রঙ ধরেছে

  • Sub Title: সে ফুলে ভাব নগরে কি শোভা করেছে
কেন পান্থ, এ চঞ্চল
কেন পান্থ, এ চঞ্চল

কেন পান্থ, এ চঞ্চল

  • Sub Title: কোন্ শূন্য হতে এল কার বারতা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন