“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যদি দেহ রাজ্যের ইলেকশনে
যদি দেহ রাজ্যের ইলেকশনে
  • Sub Title: হবে উইনার

যদি দেহ রাজ্যের ইলেকশনে
হবে উইনার
ভাব ভক্তি বিশ্বাসের তরে
সাজাও নিয়া ক্যানভেসার।।

মন রে-
নিয়া সমিতির সমর্থন
দাখিল কর নমিনেশন
পাবে সে ভোটের পারমিশন
গুরু রিটার্নিং অফিসার
বিপক্ষে তোর ভোটের প্রার্থী
তব রানি নাম কুমতি
ছয়জনা তার সঙ্গের সাথী
কাম ক্রোধ লোভ অহংকার।।

মন রে-
ভোটদাতা হয় মোল্লজনা
সরকারের নীতি মানে না
চাষ করে খায় খাজনা দেয় না
নিজে নিজের জমিদার
ভাব ভক্তি বিশ্বাস তিনজনে
সমিতির পক্ষ টানে
বুঝাইল জনে জনে
কেউ কথা শুনে না তার।।

মন রে-
কুমতির ক্যানভেসার যত
কৌশলক্রমে সবাই শক্ত
সবাই তাদের অনুগত
মন্ত্রণা দেয় বারবার
ইলেকশনের ডেইট পড়িল
মনিপুরে সেন্টার দিলো
জ্ঞান বাবু নিজে সাজিল
প্রিসাইডিং অফিসার।।

মন রে-
পোলিং মাস্টার যৌবন বাবু
তার প্রতাপে সবাই কাবু
মদনানন্দ নিজে হলেন
কুমতির এজেন্টার
মহারাজার সৈন্য সেনা
পাহারা দেয় সর্বজনা
দুইটি বাক্সের ভোট গণনা
জ্ঞান বাবু করবেন সেবার।।

মন রে-
কুমতি উইনার হইলে
বান্ধিবে রাজদ্রোহী বলে
নিয়া দিবে মাইয়ার জেলে
করবে কতই অত্যাচার
যে রাজ্যে কুমতি প্রধান
রাজ্য তোমার হবে শ্মশান
জরা ব্যাধির অত্যাচারের
সৃষ্টি হবে হাহাকার।।

মন রে-
রাজ্য শক্তি হবে দুর্বল
যম রাজায় করিবে দখল
সময় থাকতে ওরে পাগল
শীঘ্র হও না হুঁশিয়ার
অনুরাগের অস্ত্র ধরো
কুমতিরে দমন করো
দুর্বিন শাহ কয় তা না হলে
কান্দা মাত্র হবে সার।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

নির্দয়া সংসারে কেন দিলায় রে প্রভু
নির্দয়া সংসারে কেন দিলায় রে প্রভু

নির্দয়া সংসারে কেন দিলায় রে প্রভু

  • Sub Title: সূচীপত্রে থাকলেও গ্রন্থের ভেতরে গানটি নেই
এ হরিসুন্দর, এ হরিসুন্দর
এ হরিসুন্দর, এ হরিসুন্দর

এ হরিসুন্দর, এ হরিসুন্দর

  • Sub Title: সেবকজনের সেবায় সেবায় প্রেমিকজনের প্রেমমহিমায়
ঢলঢল তব নয়ন-কমল
ঢলঢল তব নয়ন-কমল

ঢলঢল তব নয়ন-কমল

  • Sub Title: কাজল তোমারেই সাজে
তা কি মুখের কথায় হয়
তা কি মুখের কথায় হয়

তা কি মুখের কথায় হয়

  • Sub Title: চেতন হয়ে সাধন কর রসিক মহাশয়
আজি হৃদয় আমার
আজি হৃদয় আমার

আজি হৃদয় আমার

  • Sub Title: যার পায় নি দেখা তার উদ্দেশে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন