“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কাজল বরণ পাখি
কাজল বরণ পাখি
  • Sub Title: নিলে হরে আঁখি

কাজল বরণ পাখি
নিলে হরে আঁখি
নিরলে বসিয়া কাঁদি
তোমার আসার আশে বন্ধু রে।।

ও বন্ধু রে
পাব বলে তোমার দেখা
বসে কাঁদি হইয়া একা রে
শরীরেতে নাই রে পাখা
যাব তোর তাল্লাশে রে।।

ও বন্ধু রে
মনে করি প্রাণ ত্যাজিব
মদনজ্বালা কত সইব রে
পাইলে সন্ন্যাসী হব
যাব তোর উদ্দেশে রে।।

ও বন্ধু রে
দিয়া দেখা রাখো প্রাণ
আর কইর না অভিমান রে
দেখিলে বাঁকা নয়ন
মরি যে হুতাসে রে।।

ও বন্ধু রে
কী কারণে মিছা জীবন
সকলই গেল অকারণ রে
যা হবার তা বিধির লিখন
দুর্বিন শাহ না তোমায় দোষে রে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

প্রাণসই বাজে বাঁশি কোন কাননে
প্রাণসই বাজে বাঁশি কোন কাননে

প্রাণসই বাজে বাঁশি কোন কাননে

  • Sub Title: শ্যামের বাঁশি কুলবাঁশি কি মধুর পর্শিল কানে চি
গলার হার খুলিয়া নেও গো ও ললিতে
গলার হার খুলিয়া নেও গো ও ললিতে

গলার হার খুলিয়া নেও গো ও ললিতে

  • Sub Title: এগো হার পরিয়া কি ফল আছে বন্ধু নাই মোর কুঞ্জেতে
শুন সখি বাজত বাঁশি
শুন সখি বাজত বাঁশি

শুন সখি বাজত বাঁশি

  • Sub Title: গভীর রজনী উজল কুঞ্জপথ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন