কালো কালো পাখা, দুইটি নয়ন বাঁকা
দিলো এসে দেখা একটা পাখি
ধরি ধরি বলে গেল পাখি চলে
ভাবে বুঝি ছিল পরদেশি।।চূড়ায় ময়ূর পাখা, রাধার নামটি লেখা
অঙ্গেতে আঁকা তার কালো শশী
তারে ছাড়া কেমনে থাকি
শুনো ওগো প্রাণসখি
হইয়াছে পাগল, নাই বুদ্ধি বল
প্রাণেরই সম্বল তাল্লাশি।।জেনে কর্মপোড়া দিত যদি ধরা
হইয়া থাকতাম তার চিরদাসী
আমি জন্মের মতো হতেম সুখি
শুনো ওগো প্রাণসখি
জন্মের মতো হতেম সুখি।।লোকে বলে মন্দ লাগিছে ধন্দ
হয়েছি আমি কুলবিনাশী
আমায় বানাইল জন্মদুঃখী
শোনো ওগো প্রাণসখি
বলে দুর্বিন শাহ জেনে কর্মনাশা
দিয়া ভালোবাসা করল দোষী।।
কালো কালো পাখা, দুইটি নয়ন বাঁকা
- Sub Title: দিলো এসে দেখা একটা পাখি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 29
বাউল গান এর নতুন প্রবন্ধ
মনাগুনে দগ্ধ হইয়া
- Sub Title: ব্ৰজেশ্বরী রাধা ধুয়া
থাকতে আর তো পারলি নে মা
- Sub Title: কোলের সন্তানেরে ছাড়লি কই
হরি সংকীর্তনে নাচে গৌর নিতাই
- Sub Title: কি অমৃত নাম আনিয়াছে রে আরো অ মাধাই
আমার দেহতরী কি দিয়া গড়িলায় গুরুধন
- Sub Title: আমি ভুতের বেগার খাইটে মইলাম পাইলাম না
হৃদয়ে রাখো গো, দেবী, চরণ তোমার
- Sub Title: এসো মা করুণারানী ও বিধুবদনখানি
যে জ্বালা দিয়াছ বন্ধু রে
- Sub Title: বন্ধু সে জ্বালা আর কত সই
ভজরে জেনে শুনে
- Sub Title: নবী কলমা কলেন্দা আলী হালদাতা
বিষয় বিষে চঞ্চলা মন দিবা রজনী
- Sub Title: মনকে বোঝালে বুঝ মানেনা ধর্মকাহিনী
সহে না মোর প্রাণে গো
- Sub Title: কালো বিষের প্রেম যাতনা
আমা-তরে অকারণে
- Sub Title: আমা-তরে অকারণে ওগো পিতা ভেবো না
আমার একী বিপদ ঘটলো গো
- Sub Title: গুরুর নামটি নিবার আমার সময় নাই
আমার হয় না রে সে মনের মত মন
- Sub Title: আমি জানবো কি সে রাগের কারণ
বাংলা
English 
Comments