“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কাল হলো যামিনী রে
কাল হলো যামিনী রে
  • Sub Title: কান্দে রমণী

কাল হলো যামিনী রে
কান্দে রমণী
যৌবনজ্বালা সার হইয়াছে
কোকিলারই সুরে রে।।

কোকিলা রে, তোর কুহু সুরে
প্রাণে তো বাঁচি না
কোন জঙ্গলায় থাকো
তোমার ঠিকানা জানি না
কান্দাইতে আইলে কেন
ওই না ফাল্গুন মাসে
কেমনে সহিয়া থাকি
বন্ধুয়া বিদেশে রে।।

যৌবন সময় পতি বিনে
নারী বাচে কীসে
যৌবন তরঙ্গ নদী
শুকাইল পিপাসে
যাও রে কোকিল কইও শ্যামরে
নিকটে মরণ
পতিহারা হইয়া নারী
ত্যাজিল জীবন রে।।

শয্যাগত হইল দেহ
উদয় হবে ভানু
প্রাণ থাকতে আইল না আমার
অবলার কানু
কোকিলা রে তোর কুহু সুরে
নিদ্ৰা নাই নয়নে
হঠাৎ কোনদিন এ দুর্বিন শাহ
মরিবে পরানে রে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ভবে মানব জন্ম আর হবে না
ভবে মানব জন্ম আর হবে না

ভবে মানব জন্ম আর হবে না

  • Sub Title: নামামৃত পান কর্লে রে মন ভাবে জন্ম মরণ হবে না চি
বাঁশি বাজল বিপিনে
বাঁশি বাজল বিপিনে

বাঁশি বাজল বিপিনে

  • Sub Title: এগো কেনে বিপিনে বাজায় বাঁশি বসিয়ে নিরলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন