“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: থেকো রে সাবধান

বলি তোরে খুব হুঁশিয়ারে
থেকো রে সাবধান
বায়ুকোণে সাঁঝ বাঁধিয়া
আসবে রে তুফান।।

নদীর নাম হয় কামসাগর
যখন নদীর উঠে লহর
তখন জানো নদীর ভিতর
ভাসে এক নিশান
ডাইন পাশেতে কিছু পড়া
জানো তার সন্ধান।।

বামটার দিকে করো সাধন
মনোবাঞ্ছ হবে পূরণ
‘আম্বরণ সাম্বরণ’
সুতা আছে বিদ্যমান
পড়ো যদি তার চক্করে
হবে পেরেশান।।

আর এক সুতা প্রসারণ আছে
সেই সুতা হয় নদীর নিচে
মণিমুক্তা ভাসিতেছে
সুল্লারই সমান
সেই সুতার সাধন করিলে
হবে না লোকসান।।

খুব হুঁশিয়ারে সাবধান হইয়া
নদীর কূলে বসো যাইয়া
অনুরাগের হুমা ডেকে
আসবে রে তুফান
কয় দুর্বিন শাহ, থাকলে আশা
নৌকাটা ধরো উজান।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

ওগো রাই মরিয়াছে আইলে কইও তারে

  • Sub Title: আমার মরণ কথা জানাইও বন্ধুরে
সোনার বাংলার ঘরে ঘরে
সোনার বাংলার ঘরে ঘরে

সোনার বাংলার ঘরে ঘরে

  • Sub Title: সকলে মিলিয়া জয়বাংলা বলিয়া
দুর্বিন শাহ

হইল না মদিনাতে যাওয়া, দারুণ হাওয়া

  • Sub Title: যাইতে চাইলে মদিনাতে ছয়জনা বাদী পথে
শাহ আব্দুল করিম

আমি তোমার কলের গাড়ি তুমি হও ড্রাইভার

  • Sub Title: তোমার ইচ্ছায় চলে গাড়ি দোষ কেন পড়ে আমার
দুর্বিন শাহ

শোনো গো রাই সোহাগিনী

  • Sub Title: আর হইও না পাগলিনী
মাইজভাণ্ডারী গান

রবি শশী তারক এ আকাশ

  • Sub Title: অহরহ দীপ্তিমান যে মত উজ্জ্বলে
দুর্বিন শাহ

দেহরাজ্য নষ্ট হইল

  • Sub Title: কুশাসন আর অত্যাচারে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন