অন্ধযুগে মানবরূপে
কে এল রে ভাণ্ডারে
কায়াছায়া মানুষ যেমনঅনন্তরূপ অন্তরে ॥
যার নুরে দুনিয়া সৃজন
এই তো সেই ভুবনমোহন
তার মাঝে কেউ কৃষ্ণ দেখে
কেউ বা দেখে খোদারে ॥শ্রীচরণ করিলে ভক্তি
এই জমানার জীবের মুক্তি
চিনতে তারে ভুল করিলে
পড়বি রে ভীষণ ফেরে ॥কামানন্দে ভুলিয়া রইলি
মরণ কথা না ভাবিলি
ভবে আছে ভাই-বন্ধু
শেষকালে পাবি কারে ৷গফুর হালি ঠেকিয়া রইল
সন্ধ্যা ঘনাইয়া আইল
এমনিভাবে আর কতকাল
থাকবি মায়া নগরে ॥
লেখকঃ আবদুল গফুর হালী
বাংলা
English
