“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: আর হইও না পাগলিনী

শোনো গো রাই সোহাগিনী
আর হইও না পাগলিনী
আসবে তোমার শ্যামনগর
কালিয়া গো।।

শ্যাম গিয়াছিল মথুরা
কুজার প্রেমে পড়ল ধরা
তোমার কথা রহিল ভুলিয়া
হবে তোমার বাঞ্ছাপূরণ
নিশিতে দিবে দরশন
রাধে গো, সাজাও শয্যা
বনফুল তুলিয়া গো।।

আতর-গোলাপ চুয়া-চন্দন
লং-এলাচি মনের মতন
রাখো এখন যতনও করিয়া
সাজাও শয্যা, গাঁথো মালা
বারণ হবে মদনজ্বালা
রাধে গো, প্রাণ জুড়াবে
চান্দমুখ দেখিয়া গো।।

ব্রজপুরে শ্যাম আসিবে
রাই কুঞ্জে আজ চাঁদ উঠিবে
মিলন হবে প্রেম আলিঙ্গন দিয়া
দুর্বিন শাহ কয় রাই কিশোরী
আসবে তোমার বংশীধারী
রাধে গো, দুঃখের নিশি যাবে
প্রভাত হইয়া গো।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

চলরে মন মাইজভাণ্ডারে খেলতে

  • Sub Title: মাইজভাণ্ডারী বাবা আমার নূরের পুতুলা
মাইজভাণ্ডারী গান

তাপীমন প্রিয়ার কাছে

  • Sub Title: প্রেম শাস্ত্রে নিষেধ আছে নয়ন জল আর ভাসাইওনা
রাধারমণ দত্ত

নিদিয়া পাষাণ বন্ধু রে

  • Sub Title: বন্ধুরে শুনি প্ৰাণ বন্ধ তুমি নি আমার রে
রাধারমণ দত্ত

ও পাষাণ মন কোন সাধনে যাবে বৃন্দাবন

  • Sub Title: কোন্ মানুষ ইন্দ্রের কোলে সে ধরে চতুর্দোলে
দুর্বিন শাহ

নুর মোহাম্মদ ছাল্লিআলা

  • Sub Title: ইসলাম পতি উম্মতের সারথি
দুর্বিন শাহ

কান্দ কে গো নদীরও কূলে

  • Sub Title: আমি যাই নৌকা বাইয়া প্রেম নদী দিয়া
রাধারমণ দত্ত

গৌররূপে আমায় পাগল করিল রে

  • Sub Title: যন্ত্রণা আর সহে না প্ৰাণে
রাধারমণ দত্ত

নিশির স্বপনে শ্যামের রূপ লাগিয়াছে নয়নে

  • Sub Title: চূড়ার উপর ময়ূর পাখা হেলাইছে পবনে ধু
রাধারমণ দত্ত

কে তুমি কদম্বমূলে পরিচয় কেন বল না

  • Sub Title: বাঁশিটি বাজাইয়া পাগলিনী আর কইরো না
রাধারমণ দত্ত

আমি মরিমু পরানেরে ভাই, রাই বিনে

  • Sub Title: রাই রাই বলিয়ারে সুবল সদায় উঠে মনে
দুর্বিন শাহ

নির্দয়া সংসারে কেন দিলায় রে প্রভু

  • Sub Title: কোথাকারে আছ ভুলিয়া রে নির্দয়া সংসারে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন