অচিন এক জংলি পাখি
এ দেহ পিঞ্জরে থাকি
ডাকে পাখি নিজ নাম ধরিয়া রে।।পাগল মন রে,
দুইশত ছয়টা শিকল দ্বারা
বানাইয়া সাধের পিঞ্জিরা
রগের টানা চামড়ার ছানি দিয়া
পাখিটা দিয়া রে ভিতরে
শিকারি বসিয়া দূরে
পাগল মন রে,
রঙের খেলা যাইতেছে দেখিয়া রে।।পাগল মন রে,
পাখির বাসা ঢাকা শহর
রাখে সে বিলাতের খবর
থাকে সদায় চঞ্চল ভাব ধরিয়া।
আসা যাওয়া ঘরে বাইরে
ফাঁকি দিয়া যাইতে পারে
পাগল মন রে,
প্রেমের ফাঁদে আছে বন্দি হইয়া রে।।পাগল মন রে,
শিখাইলে মিষ্টি বুলি
করে কত গালাগালি
জংলি সুরে কত যায় বলিয়া।
মনে চায় ধরি তারে
হাত বাড়াইলে পাই না ধারে
পাগল মন রে,
আছে মাত্র ভাবে যাই বুঝিয়া রে।।পাগল মন রে,
দুধ কলা মিঠাই ছানা
খাওয়াইয়া তার মন পাইলাম না
পিঞ্জর ফেলে যাইতে চায় উড়িয়া
পাখিটা জাতে অধরা
হঠাৎ কোনদিন দিবে উড়া
পাগল মন রে,
দুর্বিন শাহরই পিঞ্জর খালি থইয়া রে।।
অচিন এক জংলি পাখি
- Sub Title: এ দেহ পিঞ্জরে থাকি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 25
বাউল গান এর নতুন প্রবন্ধ
আজি কি আনন্দ রে ভাই
- Sub Title: ভক্তবৃন্দ সঙ্গে নাচে গৌরায়
মনে না দেখলে নেহাজ করে
- Sub Title: মুখে পড়লে কি হয়
দেশে যাইবার সাড়া হলো
- Sub Title: মনে লাগে ভয়
কেন নিশি কাটালি অভিমানে
- Sub Title: ডুবে গেল চাঁদ দূর বিমানে
কে বুঝিতে পারে কুদরতি
- Sub Title: সে যে আপনি জাগে আপনি ঘুমায়
চিরদিন পোষলাম এক অচিন পাখী
- Sub Title: ভেদ পরিচয়
আবু আর হাবু দুই ভায়ে ভায়ে সদাই ভীষণ দ্বন্দ্ব
- Sub Title: বোঝালে বোঝে না এক ভাই কানা আর এক ভাই অন্ধ
আমি ডাকি বন্ধু বন্ধু
- Sub Title: হায়রে মনো- তোমার মনে নাই ধু
চেনে না যশোদা রাণী
- Sub Title: গোপাল কি সামান্য ছেলে
মোর পুষ্প-পাগল মাধবী কুঞ্জে
- Sub Title: এই তো প্রথম মধুপ গুঞ্জে
কী কালাম আনিলেন নবি সকলের শেষে
- Sub Title: রোজা বন্দি সালাত যাকাত পূর্বেও তো জাহের আছে
গউর এযে প্ৰেম করিল যে রসে কেউ ডুবে না
- Sub Title: শ্রীরূপাদি ছয় গোস্বামী চণ্ডীদাস আর রজাকিনী
বাংলা
English 
Comments