রমজানের চান যে জন দেখেছে
এক ইমানে মন বান্ধিয়া
রোজা রেখে বসেছে।।রোজা হয় ইমানের মূল
এ ছাড়া পাবে না কূল
আপনা হতেই ভাঙিবে ভুল
রোজা যে জন রেখেছে।
রোজা ঠিক হইবে যার
নামাজে মিলিবে দিদার
ঘুচে যাবে মনের আঁধার
রোজায় মরা বাঁচে।।মমিন যে জন রাখে রোজা
রোজাতে হয় ইমান তাজা
রাখিলে আছে সাজা
অবশ্য বুঝবে পাছে।
এক ইমানে রোজা থাকো
ছয় রিপুকে বশে রাখো
করিম তুমি ভেবে দেখো
রোজা নি তোর ঠিক আছে।।
রমজানের চান যে জন দেখেছে
- Sub Title: এক ইমানে মন বান্ধিয়া
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 77
বাউল গান এর নতুন প্রবন্ধ
বিশ্বপতি খোদা তোমার
- Sub Title: মহিমা অপার
তোরা কে যাবে সই যমুনা নীরে
- Sub Title: শুনে বাঁশি মন উদাসী চিত্তে কি ধর্য ধরে ধু
কেন বুঝাইলে বুঝনা
- Sub Title: সদা কিসে দেহের মাঝে হইলা উচাটন
কান্দ কে গো নদীরও কূলে
- Sub Title: আমি যাই নৌকা বাইয়া প্রেম নদী দিয়া
শ্যামকে দেখিবি যদি আয় গো
- Sub Title: শ্যামের বাঁশির ধ্বনি শুনা যায় ধু
তোরা দোষিও না গো আমারে
- Sub Title: ও প্ৰাণ বৃন্দে জ্বালাইয়া ঘৃতের বাতি আর সাজাই ফুল মালতী
চিনো নিগো তুরা, চিনো নিগো তুরা
- Sub Title: হাসন রাজারে চিন নিগো তোঁরা
পাশরিতে পারি না ও শ্যামরূপের নমুনা
- Sub Title: চক্ষের মাঝারে রূপে করে আনা জানা
আমি পাইয়া কুমতিসঙ্গ
- Sub Title: ও তারে করলে বারণ হয় না সারন
জগতের স্বামী সকলি তুমি
- Sub Title: আমার পানে চাইয়া দেখি আমিও তুমি
বাংলা
English 