“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পিরিতি মধুর মিলনে স্বর্গ শান্তি আসে
পিরিতি মধুর মিলনে স্বর্গ শান্তি আসে
  • Sub Title: পোড়া প্রাণ জুড়াবে কিসে

পিরিতি মধুর মিলনে স্বর্গ শান্তি আসে
পোড়া প্রাণ জুড়াবে কিসে
বন্ধু নাই যার দেশে গো-
পিরিতি মধুর মিলনে।।

সোনা বন্ধু আসিলে আমার বাড়ি থাকিলে
বনফুল তুলিয়া
বিনা সুতে হার গাঁথিয়া গলেতে পরাইয়া গো।।

ফুল বিছানা সাজাইয়া আতর গোলাপ ছিটাইয়া
মোমবাতি জ্বালাইয়া
প্রেমের বালিশ প্রেমের তোষক মশারি টাঙ্গাইয়া গো।।

বন্ধু আমার রসিক চান বাটাতে সাজাইয়া পান
লং এলাচি দিয়া
আদর করে বন্ধুর মুখে দিব পান তুলিয়া গো।।

পাইলে সোনা বন্ধুরে সকল জ্বালা যায় দূরে
আদরে বসাইয়া
করিম কয় মরণ ভালো বন্ধুরে দেখিয়া গো।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

এই আসরে এসে করা দয়া গো রাধা বিনোদিনী
এই আসরে এসে করা দয়া গো রাধা বিনোদিনী

এই আসরে এসে করা দয়া গো রাধা বিনোদিনী

  • Sub Title: একবার যুগলবেশে দাঁড়াও এসে নিরাখি জুড়াই প্ৰাণী
আজি সখী নিদ্রাভাসে গো সখী
আজি সখী নিদ্রাভাসে গো সখী

আজি সখী নিদ্রাভাসে গো সখী

  • Sub Title: আমি জাগিলাম তরাসে রে শ্যামকালিয়া

আমার মন্দ স্বভাব

  • Sub Title: কেনো চাইলে আমারে
আপন ঘরের খবর নে না
আপন ঘরের খবর নে না

আপন ঘরের খবর নে না

  • Sub Title: অনায়াসে দেখতে পাবি কোনখানে কার বারামখানা
আমার সোনার হিন্দুস্থান
আমার সোনার হিন্দুস্থান

আমার সোনার হিন্দুস্থান

  • Sub Title: দেশ-দেশ-নন্দিতা তুমি বিশ্বের প্রাণ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন