“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বিশ্বপতি খোদা তোমার
বিশ্বপতি খোদা তোমার
  • Sub Title: খেলা বোঝা বড়ো দায়

বিশ্বপতি খোদা তোমার
খেলা বোঝা বড়ো দায়
শুনি তুমি অন্তর্যামী
ব্যাপিত সর্ব জায়গায়।।

যে বা ডাকে তোমায় অতি কাতরে
তার ধারে না আসিয়া থাকো দূরে
ধ্যানে জ্ঞানে পাই তোমারে
খুঁজিলে না ধরা যায়।।

এ বিচিত্র করিয়া সৃজন
জীবজন্তু পাপপুণ্য করেছে প্রেরণ
দিয়া সে মায়া আবরণ
লিপ্ত রেখেছে সবায়।।

যেমন কৌশলে পুতুল বানাইয়া
টিপকলে চাবি দিয়া
নাচাইতেছে আদেশ দিয়া
ইচ্ছাতে ঘুরে বেড়ায়।।

তুমি জীবের সৃষ্টিকর্তা
সৃজন পালন সংহারণে তোমারই বার্তা
তুমি বিন্দুরূপী পরমাত্মা
কয় পাগল দুর্বিন শায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজল ভেরী
ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজল ভেরী

ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজল ভেরী

  • Sub Title: কখন্ আমার খুলবে দুয়ার- নাইকো দেরি নাইকো দেরি
ঈদ আসলে কি দুঃখ দিতে
ঈদ আসলে কি দুঃখ দিতে

ঈদ আসলে কি দুঃখ দিতে

  • Sub Title: আপন পর বেছে নিলে আসলে না সবার বাড়িতে
রস ছাড়া রসিক মিলে না
রস ছাড়া রসিক মিলে না

রস ছাড়া রসিক মিলে না

  • Sub Title: রসিক চাইয়া ডুবল রাধার মন
আমি সন্ধ্যাদীপের শিখা
আমি সন্ধ্যাদীপের শিখা

আমি সন্ধ্যাদীপের শিখা

  • Sub Title: অন্ধকারের ললাট-মাঝে পরানু রাজটিকা
ভিক্ষে দে গো, ভিক্ষে দে
ভিক্ষে দে গো, ভিক্ষে দে

ভিক্ষে দে গো, ভিক্ষে দে

  • Sub Title: দ্বারে দ্বারে বেড়াই ঘুরে মুখ তুলে কেউ চাইলি নে
এস’ এস’ বসন্ত, ধরাতলে
এস’ এস’ বসন্ত, ধরাতলে

এস’ এস’ বসন্ত, ধরাতলে

  • Sub Title: আন’ মুহু মুহু নব তান আন’ নব প্রাণ নব গান

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন