খোদা তুমি জলিল জব্বার
মহিমা অপার।
করজোড়ে মোনাজাতে
জানাইলাম তোমার দরগাতে
ইশারাতে দেখাইও দিদার।।আলোকে আঁধার নাশিতে
আপনারাই এশক হইতে
আহাদে মীম করিলা প্রচার।
ধরিয়া উজ্জ্বল জ্যোতি
মীম হইল আহাদের সাথী
আহাম্মদ নাম রাখিলা যাহার।।নুরেতে ময়ূর সাজাইয়া
সাজরাতুল একিনে নিয়া
পাঞ্জাতনে দিলা অলংকার।
বর্জকেতে রূপ নেহারি
পচিনা হইল জারি
রুহু পয়দা করিলা বান্দার।।মীমের পয়দার ঢাকনি দিয়া
কৌশলে রহিলা ছাপিয়া
রাসুল রূপে মক্কাতে সাকার।
তুমি আল্লা তুমি নবি
জাহিরা মানবও ছবি
লা-ছুরতে হইলা নিরাকার।।গুনাগার উম্মত তরাইতে
উদয় হইলা দুনিয়াতে
নিয়া ছিলে শাফায়তের ভার।
তৌহিদের শান্তির বাণী
শুনে শীতল হইল প্রাণী
দুর্বিন শাহরে করিও উদ্ধার।।
খোদা তুমি জলিল জব্বার
- Sub Title: মহিমা অপার
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 26
বাউল গান এর নতুন প্রবন্ধ
শুন এগো প্রাণ লতিকা কি বলব বাঁশির কথা
- Sub Title: ধ্বনি শুইনো গৃহে থাকা দায়
প্ৰেম করি মইলাম গো সই বিচ্ছেদের জ্বালায়
- Sub Title: সর্ব ঘটে রাজে কালা বাদী কেবল আমার দায়
এসো গো জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি
- Sub Title: বিজন ঘরের কোণে এসো গো
শোনগো সখী ললিতে আমার
- Sub Title: বন্ধে আমার দুক্ষ বুঝলো না ধু
ওগো পুরবাসী আমি দ্বারে দাঁড়ায়ে আছি উপবাসী
- Sub Title: আমি দ্বারে দাঁড়ায়ে আছি উপবাসী
পূর্বের কথা ওগো রাধে
- Sub Title: নাই তোমার স্মরণ
জয় জয় তাসবংশ-অবতংস
- Sub Title: ক্রীড়াসরসীনীরে রাজহংস
গৌর নিতাই উদয় নদীয়ায়
- Sub Title: কাঁচাসোনা গৌর বরন ভাইর ভাবে কানাই বলাই চি
হ্যাদে গো নন্দরানী, আমাদের শ্যামকে ছেড়ে দাও
- Sub Title: আমরা রাখাল-বালক দাঁড়িয়ে দ্বারে আমাদের শ্যামকে দিয়ে যাও
দখিন হাওয়া, জাগো জাগো
- Sub Title: আমি বেণু আমার শাখায় নীরব যে হায় কতনা গান জাগো জাগো
তাহার প্রেমে কে ডুবে আছে
- Sub Title: চাহে না সে তুচ্ছ সুখ ধন মান-
আউলিয়া ইব্রাহিম মস্তান
- Sub Title: মোকাম শ্রীপুর
বাংলা
English 
Comments