কার নিকুঞ্জে রাত কাটায়ে
আস্লে প্রাতে পুষ্পচোর।
ডাকছে পাখী ‘বৌ গো জাগো,আর ঘুমায়ো না, রাত্রি ভোর’।।
জুঁই-কুঁড়িরা চোখ মেলে চায়,
চুম্কুড়ি দেয় মৌমাছি।
শাপ্লা-বনে চাঁদ ডুবে যায়
ম্লান চোখে হায় চায় চকোর।।ঘোম্টা ঠেলি কয় চামেলি,
গোল করো না গুল্-ডাকাত,
ঢুলছে নয়ন, দুলছে গলায়
বেল-টগরের ছিন্ন ডোর।।বোরকা খুলি বন-কেতকীর
ফুলরেণুতে রাঙলে গা,
পারুল-বধূর মাগলে মধু,
হাস্নাহেনার ভাঙলে দোর।।গায় কাওয়ালি বাদলি রুম্ঝুম,
তয়্ফাওয়ালি নাচে মউর্
ঝুরছে কদম, মেঘ-তমালে
বিজলি-চোখে চায় কিশোর।।শোন্ রে কবি পুষ্পলোভী
আজ ধরেছি ফুল চুরি,
হুল ফটিয়ে, ফুল্বালাদের
কুল ভুলানো ভাঙবে তোর।।
কার নিকুঞ্জে রাত কাটায়ে আস্লে প্রাতে পুষ্প-চোর
- Sub Title: আস্লে প্রাতে পুষ্পচোর
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 3
বাউল গান এর নতুন প্রবন্ধ
খোদা তুমি জলিল জব্বার
- Sub Title: মহিমা অপার
শ্যাম পিরিতের এত জ্বালা
- Sub Title: আগে তো জানি না
কী বেদনা মোর জানো সে কি তুমি
- Sub Title: ওগো মিতা মোর অনেক দূরের মিতা
আমার মন করে আকুল
- Sub Title: আমার প্রাণ করে আকুল
রাধার গুণ কত নন্দলাল তা জানে না
- Sub Title: কিঞ্চিৎ জানলে লম্পট ভাব থাকতো না
ভজ মুর্শিদের কদম এই বেলা
- Sub Title: চার পেয়ালা হৃৎকমলা
কোথায় রইলে হে দয়াল কাণ্ডারী
- Sub Title: এ ভবতরঙ্গে আমার দাও এসে চরণতরী
সাগর কুলের নাইয়া রে
- Sub Title: অপর বেলায় তুমি কোথায় যাও বাইয়া রে
চল সখী বন্ধু দেখতে যাই গো কদমতলায়
- Sub Title: আড়ে আড়ে শ্যাম নাগরে আমার পানে চায়
এই তো ভরা হল ফুলে ফুলে ফুলের ডালা
- Sub Title: ভরা হল-কে নিবি কে নিবি গো গাঁথিবি বরণমালা
শুন লো শুন লো বালিকা, রাখ কুসুমমালিকা
- Sub Title: কুঞ্জ কুঞ্জ ফের সখি শ্যামচন্দ্র নাহি রে
বাংলা
English 
Comments