আমার বিজন ঘরে হেসে এল পথিক মুসাফির-বেশে।
শরমে মরিয়া তারে শুধাই, তরুণ পথিক, কী তব চাই।
সে কহে,- যা দাও লইব তাই।।দিনু তারে খোঁপার ফুল,
সে কহে,- এ নহে, করেছ ভুল।
কহিনু,- ভিখারি কী তবে চাও?
সে কহে,- গলার মালাটি দাও।।বসিতে তারে দিনু আসন,
দাঁড়ায়ে রহে সে করুণ-নয়ন।
কহিনু,- কী চাহ ওগো শ্যামল?
সে কহে,- তোমার আধেক আঁচল।।কহিনু,- কেন এ আঁখি-পানে
চাহিয়া রয়েছ এক ধ্যানে?
আমার চোখে কী চাও বঁধু?
সে কহে,- অনুরাগের মধু।।কহিনু,- হে প্রিয়, নাহি যে ঠাঁই,
ভাঙা কুটির, চাঁদে কোথায় বসাই।
কহিল না কথা অভিমানী-
কী হল শেষে সই নাহি জানি।
হেরিনু প্রভাতে পাশে মম
ঘুমায় আমার প্রিয়তম।।
আমার বিজন ঘরে হেসে এল পথিক মুসাফির-বেশে
- Sub Title: শরমে মরিয়া তারে শুধাই তরুণ পথিক কী তব চাই
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 152
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
তুমি আনন্দঘন শ্যাম আমি প্রেম-পাগলিনী রাধা
- Sub Title: আমি প্রেম-পাগলিনী রাধা
হেড মাস্টারের ছড়ি সেকেন্ড মাস্টারের দাড়ি
- Sub Title: থার্ড মাস্টারের টেড়ি কারে দেখি কারে ছাড়ি
সবুজ শোভার ঢেউ খেলে যায়
- Sub Title: নবীন আমন ধানের ক্ষেতে
দাঁড়ালে দুয়ারে মোর
- Sub Title: কে তুমি ভিখারিনী
কোথায় তখত তাউস, কোথায় সে বাদশাহি
- Sub Title: কোথায় সে বাদশাহি
ঝুম ঝুম ঝুমরা নাচ নেচে কে এল গো
- Sub Title: সই লো দেখে আয়!
যৌবন-সিন্ধু টলমল টলমল
- Sub Title: প্রেমের ইন্দু আকাশে ঝলমল
ত্রাণ কর মওলা মদিনার উম্মত তোমার
- Sub Title: উম্মত তোমার গুনাহ্গার কাঁদে
মেরো না আমারে আর নয়ন-বাণে
- Sub Title: কী জ্বালা ব্যাধের বাণে
সোনার হিন্দোলে কিশোর-কিশোরী
- Sub Title: দোলে ঝুলনের উৎসব রঙ্গে
বনে মোর ফুল-ঝরার বেলা
- Sub Title: জাগিল এ কী চঞ্চলতা (অবেলায়)
দেখে যা রে দুলা সাজে সেজেছেন মোদের নবি
- Sub Title: সেজেছেন মোদের নবি
বাংলা
English