“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হে মদিনার নাইয়া
হে মদিনার নাইয়া
  • Sub Title: ভব-নদীর তুফান ভারী

হে মদিনার নাইয়া!
ভব-নদীর তুফান ভারী
কর মোরে পার।

তোমার দয়ায় তরে গেল লাখো গুনাহ্গার
করো করো পার।।

পারের কড়ি নাই হে আমার হয়নি নামাজ রোজা
আমি কূলে এসে বসে আছি নিয়ে পাপের বোঝা
‘পার কর য়্যা রসুল’ বলে কাঁদি জারেজার।।

তোমার নাম গেয়েছি শুধু কেঁদে সুবহশাম
আমি তরিবার মোর নাই তো পুঁজি বিনা তোমার নাম।
আমি হাজারো বার দরিয়াতে ডুবে যদি মরি
ছাড়ব না মোর পারের আশা তোমার চরণ-তরি,
দেখো সবার শেষে পার যেন হয় এই খিদমতগার।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর
গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর

গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর

  • Sub Title: অখন্ড মন্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর
ও মঞ্জরী, ও মঞ্জরী, আমের মঞ্জরী
ও মঞ্জরী, ও মঞ্জরী, আমের মঞ্জরী

ও মঞ্জরী, ও মঞ্জরী, আমের মঞ্জরী

  • Sub Title: আজ হৃদয় তোমার উদাস হয়ে পড়ছে কি ঝরি
কৃষ্ণকলি আমি তারেই বলি
কৃষ্ণকলি আমি তারেই বলি

কৃষ্ণকলি আমি তারেই বলি

  • Sub Title: মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের কালো হরিণ-চোখ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন