“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এলে তুমি কে কে ওগো
এলে তুমি কে কে ওগো
  • Sub Title: তরুণা অরুণা করুণা সল চোখে

পুরুষ: এলে তুমি কে কে ওগো—
তরুণা অরুণা করুণা সল চোখে।
স্ত্রী: আমি তব মনের বনের পথে

ঝিরি ঝিরি গিরি-নির্ঝরিণী
আমি যৌবন-উন্মনা হরিণী মানসলোকে॥

পুরুষ: ভেসে যাওয়া মেঘের সজল ছায়া
ক্ষণিক মায়া তুমি প্রিয়া,
স্বপনে আসি’ বাজায়ে বাঁশী
স্বপনে যাও মিশাইয়া।

স্ত্রী: বাহুর বাঁধনে দিই না ধরা,
আমি স্বপন-স্বয়ম্বরা
সঙ্গীতে জাগাই ইঙ্গিতে ফোটাই
তোমার প্রেমের যুঁই-কোরকে।

উভয়ে: আধেক প্রকাশ আধেক গোপন
আধো জাগরণ আধেক স্বপন
খেলিব খেলা ছায়া-আলোকে॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

কালো জাম রে ভাই
কালো জাম রে ভাই

কালো জাম রে ভাই

  • Sub Title: লাউ বুঝি তোর দিদি মা আর কুমড়ো তোর দাদা মশাই
ভুলে যেও, ভুলে যেও
ভুলে যেও, ভুলে যেও

ভুলে যেও, ভুলে যেও

  • Sub Title: সেদিন যদি পড়ে আমায় মনে
আমার ভবের অভাব লয় হয়েছে
আমার ভবের অভাব লয় হয়েছে

আমার ভবের অভাব লয় হয়েছে

  • Sub Title: শ্যামা রসে যে-মন আছে ডুবে কাজ কিরে তার যশ-খ্যাতিতে
আমার ভুবন কান পেতে রয়
আমার ভুবন কান পেতে রয়

আমার ভুবন কান পেতে রয়

  • Sub Title: দীপ নিভে যায় সকলে ঘুমায় মোর আঁখি রহে জাগিয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন